Category: বরাক
তামিলনাড়ুতে কাটিগড়ার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্রদ্ধাঞ্জলি প্রকল্পে সহায়তায় বাড়িতে পৌঁছল দেহ
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : কাছাড় জেলার কাটিগড়ার তৃতীয় খণ্ড গ্রামের এক গৃহবধূর তামিলনাড়ুতে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রমলা বেগম। তামিলনাড়ুর কাড্ডালোর জেলার পানরুটি এলাকার একটি ভাড়াবাড়ির বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী মজিদ আহমদের সঙ্গে তামিলনাড়ুতে বসবাস করতেন রমলা বেগম। ঘটনার দিন…
‘অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি’র অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি নিগৃহীত সাংবাদিক রাহুলকান্তির
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের অম্বিকাপট্টিতে মহানবমীর রাতে নিগ্রহের শিকার হওয়ার অভিযোগ তোলা সাংবাদিক রাহুলকান্তি দেব তাঁর বিরুদ্ধে ‘অম্বিকাপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি’র পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। শুক্রবার শিলচরের ইলোরা হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরে তিনি অভিযোগগুলির তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের…
শিলচর সদরঘাটে আধুনিক প্রতিমা বিসর্জন ব্যবস্থা চালুর দাবি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর সদরঘাটে বরাক নদীতে প্রতিমা বিসর্জনের জন্য ‘স্বয়ংক্রিয় বৈদ্যুতিক ভারবাহী ট্রলি ও হাইড্রোলিক ইমারশন লিফট ব্যবস্থা’ চালুর দাবিত ই-মেল ও ডাকযোগে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন। স্মারকলিপিতে প্রকল্পটির নীতিগত অনুমোদন, বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুত, অর্থায়নের ব্যবস্থা এবং প্রয়োজনীয় কারিগরি ও পরিবেশগত অনুমোদন সাপেক্ষে…
মোকাদ্দস আলি লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : সাতকরাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা মোকাদ্দস আলি লস্কর প্রয়াত হলেন। শুক্রবার সকাল ৮-৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। প্রয়াত লস্কর ছিলেন প্রাক্তন CRPF কর্মী। মৃত্যুকালে রেখে গেছেন এক বিবাহিত কন্যা, তিন পুত্র, তিন পুত্রবধূ, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন। আজ বিকেল ৪টায়,রাহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ…
ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী দিনমজুরেরবচিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : দীর্ঘ তিন-চার মাস ধরে গলায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে বিছানায় শয্যাশায়ী রয়েছেন উধারবন্দের চৈলতাকান্দির দুর্গানগর দ্বিতীয় খণ্ডের দিনমজুর বাবুল হোসেন বড়ভূইয়া (৪০)। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি যেতে না পেরে তিনি এই অঞ্চলের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই…
লঙ্গাই নদীতে প্রতিমা নিরঞ্জনে আবেগঘন বিদায়, শেষ হলো পাথারকান্দির শারদোৎসব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : পাঁচ দিনের আনন্দ, উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের পর অবশেষে লঙ্গাই নদীর জলে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে শেষ হলো বৃহত্তর পাথারকান্দির শারদীয় দুর্গোৎসব। বুধবার বিজয়া দশমীর সন্ধ্যায় থানা সংলগ্ন লঙ্গাই নদীর বিসর্জন ঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জনের সময় ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ‘আসছে বছর আবার…
রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের
পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : অসমের সমস্ত মেডিক্যাল কলেজে স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের দাবি জানাল উত্তর-পূর্ব ভারতভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে ইমেল পাঠিয়েছেন পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে। মুখ্যমন্ত্রীকে পাঠানো ইমেলে তিনি উল্লেখ করেন, অসমের বিভিন্ন…
বিজয়া দশমীতে শিলচরের লিংক রোডে উত্তেজনা, নাবালিকাকে গাড়িতে তোলার চেষ্টার অভিযোগে ভাঙচুর ও মারধর
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : বিজয়া দশমীর দিনেই শিলচরের লিংক রোডে নাবালিকা এক কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত জনতা একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং গাড়িতে থাকা এক যুবককে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ওই যুবককে উদ্ধার করে…
নবমীর রাতে অম্বিকাপট্টি কাণ্ডে পাল্টা এজাহার, মহিলা কাউন্সিলরকে অশালীন স্পর্শের অভিযোগ
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : দুর্গাপুজোর নবমীর রাতে শিলচরের অম্বিকাপট্টি এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারধরের অভিযোগের পাল্টা হিসেবে এবার শিলচর পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর পারমিতা চন্দ গুপ্তকে অভিনন্দন জানানোর অজুহাতে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানায় পাল্টা এজাহার দায়ের করেছেন…
প্রাক্তন ট্যাক্স কালেক্টর মিজাজুর রহমান লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা জিপির প্রাক্তন ট্যাক্স কালেক্টর মিজাজুর রহমান লস্কর আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। প্রয়াত লস্কর বাম আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। একসময়ে সিপিএমে সক্রীয় কর্মী ছিলেন। এ ছাড়া নাট্যাভিনেতাও ছিলেন। তিনি রেখে গেছেন…
