মোকাদ্দস আলি লস্কর প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : সাতকরাকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা মোকাদ্দস আলি লস্কর প্রয়াত হলেন। শুক্রবার সকাল ৮-৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। প্রয়াত লস্কর ছিলেন প্রাক্তন CRPF কর্মী।

মৃত্যুকালে রেখে গেছেন এক বিবাহিত কন্যা, তিন পুত্র, তিন পুত্রবধূ, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন। আজ বিকেল ৪টায়,রাহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে সমবেদনা জানান জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমদ লস্কর, বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, কংগ্রেস কর্মী বাবুল আহমদ বড়ভইয়, সমাজকর্মী আহমদ উল্লাহ বড়ভূইয়া, ভিডিপি সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, সাহিন আহমদ লস্কর, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *