হাইলাকান্দিতে ‘মেরা রেশম মেরা অভিমান’ কর্মসূচির সূচনা

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কেন্দ্রীয় রেশম বোর্ড, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ‘মেরা রেশম মেরা অভিমান’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা স্টেকহোল্ডার পরামর্শ সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সহকারী রেশম উন্নয়ন অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন অংশীজন, রেশম চাষি এবং রেশম দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সভার আগে জেলা কমিশনার জয় বিকাশের…

Read More

সম্পত্তি বিবাদ! পাষাণ ছেলের হাতে খুন জন্মদাত্রী মা, কালাইনের ভাটগ্রামে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : নৃশংস হত্যাকাণ্ড ঘটল কাছাড় জেলার কালাইন থানা অধীন ভাটগ্রামে। দা দিয়ে কুপিয়ে হত্যা করল জন্মদাত্রী মাকে এক পাষাণ ছেলে। এই হৃদয়বিদারক ও নৃশংস ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভাটগ্রামে। অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের জন্মদাত্রী জরিনা বেগমকে…

Read More

রঞ্জিতকুমার রায়ের স্মৃতিচারণ জেলা কংগ্রেসের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : দীর্ঘদিনের একনিষ্ঠ কংগ্রেস কর্মী, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত রঞ্জিতকুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার শ্রীভূমি (করিমগঞ্জ) জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এক আবেগঘন শোকসভার আয়োজন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রয়াত নেতার রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান এবং মানবিক গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে…

Read More

শ্রীভূমিতে জুলুসে মোহাম্মদির প্রস্তুতি শুরু, ডিজে নিষিদ্ধের সিদ্ধান্ত

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়ালকে সামনে রেখে শ্রীভূমি জেলাজুড়ে জুলুসে মোহাম্মদি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সেটেলমেন্ট সাহেববাড়িতে শ্রীভূমি জেলা জুলুসে মোহাম্মদী উদযাপন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়সভায় জেলার বিশিষ্ট আলেম-ওলামা, সমাজসেবী, ধর্মপ্রাণ মুসল্লি…

Read More

কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকীতে শিলচরে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বাংলা চলচ্চিত্র ও সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শিলচর কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ক্লাবের সদস্যরা। পাশাপাশি তাঁর আত্মার শান্তি কামনা করে…

Read More

সেনসাস-২০২৭ উপলক্ষে হাইলাকান্দিতে জোরকদমে চলছে প্রচার অভিযান

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : সেনসাস ২০২৭-এর সেল্নুমারেশন পর্বকে সফল করতে হাইলাকান্দি জেলাজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার অভিযান চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষকে সেল্ফ এনুমারেশনে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রসঙ্গত, রবিবার জেলা আয়ুক্ত জয় বিকাশ আনুষ্ঠানিকভাবে দু’টি প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন। এই প্রচার গাড়িগুলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে জনগণনার সেল্ফ এনুমারেশন সংক্রান্ত…

Read More

কালাইনছড়ায় নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে উত্তেজনা, এক সপ্তাহ পরও অধরা অভিযুক্ত; ক্ষোভ

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইনছড়া এলাকায় পঞ্চম শ্রেণির এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই…

Read More

মাইন্ডফুল মুভস: খুদে দাবারুদের মানসিক বিকাশে চেস অ্যাকাডেমিতে যৌগিক ওয়েলনেস কর্মসূচি নিরাময়-এর

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : দাবা খেলার টেবিলে ছক কষে চাল দিতে প্রয়োজন থাকে অপরিসীম মানসিক স্থিরতা, ধৈর্য আর একাগ্রতা। আর নিয়মিত যোগ অনুশীলন কিন্তু এমন প্রয়োজন মেটানোর এক অনন্য পন্থা। এই বিষয়কে মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল লিটল শিলচরের ‘নিরাময় -স্কুল অব যোগ এডুকেশন’। শহরের ‘দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি’র সৌজন্যে ও…

Read More

বর্নিব্রিজ চা-বাগান পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, নির্বাচিত নতুন নেতৃত্ব

বরাক তরঙ্গ, ৩ আগস্ট: বর্নিব্রিজ চা-বাগানের পঞ্চায়েত নির্বাচন-২০২৬ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে চা-বাগানের বিপুল সংখ্যক শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা ও দায়িত্বশীলতার পরিচয় দেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে আগামী তিন বছরের জন্য নতুন পঞ্চায়েত নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত প্রতিনিধিদের…

Read More

বন্যাদুর্গতদের পাশে সিদ্দেক, আজমলের হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩ আগস্ট : উজান অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ। অসুস্থ থাকা সত্ত্বেও মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এআইইউডিএফ সুপ্রিমো তথা বিধায়ক মওলানা বদরুদ্দিন আজমলের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন। সোমবার সিদ্দেক আহমদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে যান…

Read More