বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা তথা জিপির প্রাক্তন ট্যাক্স কালেক্টর মিজাজুর রহমান লস্কর আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। প্রয়াত লস্কর বাম আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। একসময়ে সিপিএমে সক্রীয় কর্মী ছিলেন। এ ছাড়া নাট্যাভিনেতাও ছিলেন।
তিনি রেখে গেছেন স্ত্রী মমতাজ বেগম লস্কর ও একমাত্র কন্যা সহ আত্মীয়স্বজন। স্ত্রী পেয়ায় জিএনএম। শুক্রবার বেলা দেড়টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাবাড়িঘাট জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রাকা মজুজদার, দুই প্রাক্তন জিপি সভাপতির স্বামী হামিদুল হক চৌধুরী ও সামসুল ইসলাম বড়ভূইয়া, হাসান জামান লস্কর, প্রাক্তন এপি সদস্য নজমুল হক বড়ভূইয়া, আশু চৌধুরী, মুন্না মজুমদার প্রমুখ।




