বরাকে হাইকোর্টের বেঞ্চ : গুয়াহাটি বার সংস্থার অবস্থান জানতে চেয়ে চিঠি প্রদীপ দত্তরায়ের

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বরাক উপত্যকায় গুয়াহাটি উচ্চ আদালতের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার প্রস্তাব সম্পর্কে গৌহাটি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক অবস্থান জানার জন্য সংস্থার সাধারণ সম্পাদককে চিঠি লিখলেন আইনজীবী প্রদীপ দত্তরায়। সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে চিঠি লিখে দত্তরায় বলেন, ‘আমি ২৫/০৭/২০২৬ তারিখে ই-মেইলের মাধ্যমে প্রেরিত আমার পূর্ববর্তী পত্রের প্রসঙ্গ উল্লেখ করছি, যার মাধ্যমে বরাক উপত্যকায়…

Read More

মেডিক্যাল রোড চার লেনে উন্নীতকরণে উচ্ছেদ অভিযান শুরু, সড়ক মেরামতের কাজও চলছে

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৫ আগস্ট : শিলচরের মেহেরপুর মেডিক্যাল রোডকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার প্রকল্পে গতি এসেছে। বুধবার (৫ আগস্ট) থেকে মেহেরপুরের বীরবল বাজার এলাকায় অধিগ্রহণকৃত জমিতে প্রশাসনের উচ্ছেদ ও ভাঙার অভিযান শুরু হয়েছে। অভিযান শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট…

Read More

রুকনি নদীর সেতু আজও স্বপ্ন! ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হাজারো মানুষের

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : শিলান্যাস হলেও বাস্তবায়ন হয়নি। কাছাড় জেলার জীবন গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রাম, জারইলতলা, খাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারো মানুষের দীর্ঘদিনের দাবি আজও অপূর্ণ। রুকনি নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি বহুবার মিললেও বাস্তবে সেই কাজের কোনও অগ্রগতি না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বছরের…

Read More

হাইলাকান্দি রাজস্ব সার্কলে এনুমেরেটর প্রশিক্ষণ পর্ব সম্পন্ন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট: জনগণনা-২০২৭-এর সফল বাস্তবায়নের লক্ষ্যে হাইলাকান্দি রাজস্ব সার্কলের অধীন এনুমেরেটর ও সুপারভাইজারদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার সম্পন্ন হয়েছে।প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের জনগণনার বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের পদ্ধতি, স্ব-গণনা (সেল্ফ এনুমারেশন) কার্যক্রম, ডিজিটাল অ্যাপের ব্যবহার, তথ্যের নির্ভুলতা ও গোপনীয়তা বজায় রাখাসহ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা…

Read More

অলইছড়ায় গণধর্ষণ ও হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত বিচার চায় আমরা সবাই

বরাক তরঙ্গ, ৪ আগস্ট: হাইলাকান্দি জেলার অলইছড়ায় গণধর্ষণের শিকার হয়ে ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মৃত্যু বরাক উপত্যকা জুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছে সম্প্রতি আত্মপ্রকাশ করা সংগঠন ‘আমরা সবাই’ । সংগঠনের কর্মকর্তারা বলেন, নিজের ঘরে মেয়েটি ধর্ষিতা ও পরে খুন হল। এর চেয়ে নিরাপত্তাহীনতা আর কী হতে পারে!তাঁরা মেয়েটির পরিবারকে সম্ভাব্য…

Read More

নাইট অ্যাঙ্গেল এসএইচজিকে ঘিরে বিতর্ক, সদস্যদের অজান্তে টাকা উত্তোলন ও ঋণ গ্রহণের অভিযোগ

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : দরিদ্র ও প্রান্তিক মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে গঠিত নাইট অ্যাঙ্গেল স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-কে কেন্দ্র করে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সদস্যদের দাবি, তাদের অজান্তেই ব্যাঙ্ক থেকে অর্থ উত্তোলন, গোষ্ঠীর নামে ঋণ গ্রহণ এবং সরকারি অনুদান বণ্টনে অনিয়ম সংঘটিত হয়েছে। মঙ্গলবার দলের সম্পাদিকা সালেহা খানম বড়খলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে…

Read More

শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন দুর্ঘটনাপ্রবণ রাস্তা মেরামত শুরু, কিশোর নাথ সরেজমিনে পরিদর্শন

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কয়েকদিন আগে শ্রীকোণা ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর অবশেষে দুর্ঘটনাপ্রবণ সড়কের সংস্কার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। মঙ্গলবার বড়খলা বিধায়ক কিশোর নাথ ঘটনাস্থল পরিদর্শন করে চলমান মেরামত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ…

Read More

গ্রামীণ ব্যাঙ্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহিশাসনে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শ্রীভূমি জেলার মহিশাসনের নবারুণ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য, সমাজসেবী, শিক্ষাবিদ, ছাত্রছাত্রী এবং স্থানীয়…

Read More

শিলচরে আসাম বিশ্ববিদ্যালয়ে মহামৃত্যুঞ্জয় বিদ্যা বিষয়ক আন্তঃবিষয়ক কর্মসূচি, গুরুত্ব পেল যুব নেতৃত্ব ও মানসিক স্বাস্থ্য

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্রের (Indian Knowledge Systems Centre) যৌথ উদ্যোগে এবং Mentor Ocean™-এর প্রতিষ্ঠাতা ড. নীল এম গৌতমের সহযোগিতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্বপ্না দেবী স্মৃতি ভবনে “মহামৃত্যুঞ্জয় বিদ্যার মাধ্যমে যুব নেতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও মানসিক সক্ষমতার বিকাশ” শীর্ষক এক আন্তঃবিষয়ক একদিনের আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচি…

Read More

বন্যাদুর্গতদের পাশে সোনাইয়ের চার বিশিষ্ট ব্যক্তি, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৩ লক্ষ আর্থিক অনুদান

নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ৪ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সোনাইয়ের চারজন বিশিষ্ট ব্যক্তি তাঁদের ব্যক্তিগত তহবিল থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছেন। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী কৌশিক রায়ের হাতে তাঁরা অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত মহল অনুদানদাতাদের প্রশংসা করেন।…

Read More