বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে রেললাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ।

ভূমিধসের কারণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল বিভাগের কর্মীরা। জরুরি ভিত্তিতে ধসে পড়া মাটি সরিয়ে লাইন আংশিকভাবে পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *