ধলাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার ধলাই পুলিশের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। ৩০৬ নম্বর জাতীয় সড়কের পানিভরা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি অটো আটক করে তল্লাশি চালানো হয়। আটক অটোর নম্বর AS 11 CC 4449। তল্লাশির সময় গোপনে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হীরামণি চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, তাঁর বাড়ি কচুদরম থানার অন্তর্গত হায়দার বাজার এলাকায়। অভিযানে উপস্থিত ছিলেন ধলাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং লায়লাপুর আউটপোস্টের ইনচার্জ সহ পুলিশের একটি বিশেষ দল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *