ফুঁসছে মধুরা, বন্যার আতঙ্কে এলাকাবাসী

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : টানা বৃষ্টির জেরে মধুরা নদীর জলস্তর ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে। শুক্রবার কয়েক ঘণ্টার একনাগাড়ে বৃষ্টিতে নদীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের বক্তব্য, আরও দুই থেকে তিন ঘণ্টা একইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জল বহু বাড়িতে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই নদীতীরবর্তী একাধিক সবজি খেতে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ নদীর জল বৃদ্ধি পাওয়ায় পাহাড় এলাকার পুরনো গাছপালা ভেসে যেতে দেখা গেছে। সেই ভেসে আসা কাঠ সংগ্রহ করতে অনেকেই নদীর বুকে নেমে পড়েছেন, যা নতুন করে ঝুঁকির কারণ হয়ে উঠেছে।

এদিকে, নদীর জলস্তর আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো সতর্কতা জারি না হলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *