শ্রীভূমি সদর থানার সামনে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : শ্রীভূমি সদর থানার সম্মুখে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে খোলা বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কীভাবে ওই বিদ্যুতের তার রাস্তায় পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *