Category: বরাক
জিরিঘাটে পুলিশের গুলিতে নিহত মাদক মাফিয়া
বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল এক মাদক মাফিয়ার। বুধবার রাতে জিরিঘাটের প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত মাদক মাফিয়ার নাম জানা যায়নি। মৃতদেহ বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পুলিশ প্রশাসন এ নিয়ে কিছুই জানায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক…
রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তির মিলল পরিচয়, তিনি শিক্ষক
বরাক তরঙ্গ, ১৪ মে : শিলচর রামনগরে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটা ব্যক্তির পরিচয় মিলল। মৃত ব্যক্তি শ্রীভূমি মহর্ষি বিদ্যামন্দিরের শিক্ষক বীরেশ্বর ভট্টাচার্য (৫২)। তিনি শিলচর পাবলিক স্কুল রোডের বাসিন্দা। জানা গেছে, স্কুলে যাওয়ার জন্য শ্রীভূমির বাস ধরতে সকালে বাড়ি থেকে বেরিয়ে বীরেশ্বরবাবু অটোতে চড়ে রামনগরে যান। রামনগরে পৌঁছে অটো থেকে নেমে একটু…
নিয়াইরগ্রামে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ১৪ মে : বরাক নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়াইরগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচই-র বার্জে আটকে পড়া মৃতদেহটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স আনুমান করা হচ্ছে ৩৫ থেকে ৪০ বছর হবে।…
জাঁকজমকপূর্ণভাবে পালিত কৃষ্ণেন্দু পালের ২৬তম বিবাহবার্ষিকী
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ মে : ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্তি উপলক্ষে দিসপুরস্থিত মন্ত্রী আবাসে আবেগঘন পরিবেশে উদযাপিত হলো পাথারকান্দি বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা অসম সরকারের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও তাঁর সহধর্মিণী মধুমিতা পালের বিবাহবার্ষিকী।সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট…
শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শনে জাকারিয়া, স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থায় উদ্বেগ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ মে : উত্তর করিমগঞ্জ কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ বুধবার শ্রীভূমি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের বেহাল পরিকাঠামো ও স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগী পরিষেবা, পরিকাঠামোগত দুর্বলতা এবং চিকিৎসা ব্যবস্থার নানা অসঙ্গতি সরেজমিনে খতিয়ে দেখেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের বর্তমান…
সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে ৯৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হৃদ্যেশা, ভবিষ্যতে হতে চায় আইএএস আধিকারিক
বরাক তরঙ্গ, ১৩ মে : বুধবার প্রকাশিত হওয়া সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে হাইলাকান্দির বাসিন্দা তথা লালা রুরাল কলেজের বর্তমান অধ্যক্ষ হিমব্রত চক্রবর্তীর কন্যা হৃদ্যেশা চক্রবর্তী। মোট পাঁচটি বিষয়েই লেটার সহ মোট ৯৮ শতাংশ নম্বর পেয়ে শিলচর ডনবস্ক স্কুল থেকে উত্তীর্ণ হয়। হৃদ্যেশা মোট ৫০০ নম্বরের মধ্যে ৪৯০ নম্বর পেতে সক্ষম হয়। যা…
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস প্রকাশ হচ্ছে, ৩১ মে-র মধ্যে প্রামাণ্য নথি জমা দেওয়ার আহ্বান
বরাক তরঙ্গ, ১৩ মে : বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রামাণ্য ইতিহাস লিপিবদ্ধ করে পুস্তকাকারে প্রকাশ করার উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক অশোক কুমার সেনের নেতৃত্বে উপত্যকার বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করে দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার হলে সেই মণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।…
হাইলাকান্দি হাসপাতালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ১৩ মে : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালের মর্গে রয়েছে। মৃত ব্যক্তির কোন দাবিদার পাওয়া না গেলে আইন অনুসারে শেষক্রিয়া সম্পন্ন করা হবে। এখবর জানিয়ে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক এএসআই চন্দ্রমণি সিনহা জানান, গত ১১ মে হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাঁশডহর প্রথম খণ্ড গ্রাম…
নদীর জলে ডুবে মৃত্যু ৫ বছরের শিশুর, শোকে স্তব্ধ কালীগঞ্জ
বরাক তরঙ্গ, ১৩ মে : সীমান্তবর্তী শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারালো পাঁচ বছরের এক শিশু। কচুয়া নদীর জলে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, কালীগঞ্জের সেকি কানিশাইল গ্রামের দিনমজুর পার্থ পালের একমাত্র কন্যা পারমিতা পাল মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পাড়ার আরও দুই শিশুর সঙ্গে…
কাটিগড়ায় যানজট নিরসনে কড়া পদক্ষেপ প্রশাসনের
বরাক তরঙ্গ, ১৩ মে : কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানবাহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ মে সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার এক বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়ার যানজটপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার…
