সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রিনা বেগম চৌধুরী প্রয়াত, কাল জানাজা

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেত্রী রিনা বেগম চৌধুরী আর নেই। শুক্রবার দুপুর ১২-৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। প্রয়াত চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগ ভুগছিলেন। শেষে তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হন। আগামীকাল শনিবার জোহরের নামাজের পর সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদে সংলগ্ন মাঠে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং বিকেলে আদি বাড়ি বাগপুরে জানাজা অনুষ্ঠিত হবে।

সোনাবাড়িঘাট বাজার প্রথম খণ্ডের বাসিন্দা রিনা বেগম চৌধুরী সোনাই অঞ্চলের কংগ্রেসের প্রথম স্বাধীন নেত্রী ছিলেন। পাশাপাশি শিলচর জেলা কংগ্রেসের পদাধিকার ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি দেখে গেছেন দুই ছেলে দুই মেয়ে নাতিন আপনি সহ আত্মীয়-স্বজন। প্রয়াতের স্বামী ডাঃ মইনুল হক চৌধুরী কয়েক বছর আগে মারা যান। চৌধুরীর বড় ছেলে মাহবুব আলম চৌধুরী (মুন্না) মালুয়া হাসপাতালের চিকিৎসক। রিনা বেগম চৌধুরীর মৃত্যুতে স্থানীয় এলাকাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *