Category: বরাক
শিলচরে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক ধামাইল দিবস পালন
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মে : শিলচর সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দদাস–কালিকাপ্রসাদ স্মৃতিমঞ্চে মঙ্গলবার সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আন্তর্জাতিক ধামাইল দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন এবং প্রখ্যাত লোকশিল্পী রাধারমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বিভাস দেব, নেহেরু কলেজের…
শিলচরে নজরুল মঞ্চের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত বিদ্রোহী কবির জন্মজয়ন্তী
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ মে : বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে নজরুল মঞ্চের ব্যবস্থাপনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করে পার্করোডে কবির পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে সঙ্গীত, নৃত্য ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে…
‘পণপ্রথার অভিশাপ’ শীর্ষক বিষয়ের উপর সচেতনতামূলক বক্তৃতানুষ্ঠান জনতা কলেজে
বরাক তরঙ্গ, ২৬ মে : কাবুগঞ্জ জনতা কলেজে “পণপ্রথার অভিশাপ” বিষয়ক এক সচেতনতামূলক বক্তৃতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কলেজের মহিলা সেল আইকিউএসি-র সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবি পঞ্চমী নাথ। তিনি বিস্তারিতভাবে বলেন যে, পণপ্রথার বিরুদ্ধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে, যেমন ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট। কিন্তু শুধুমাত্র আইন…
বিদ্রোহী কবিকে শ্রদ্ধাঞ্জলি ‘নজরুল ইসলাম ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি’র
বরাক তরঙ্গ, ২৬ মে : যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলচরে উদযাপিত হলো কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম দিবস। আজ সকাল ঠিক ৯ টায় শিলচরের পার্করোডস্থিত কবির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ‘কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম বার্ষিকী উদযাপন সমিতি, কাছাড়’। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক নকুলরঞ্জন…
প্রযুক্তি শিক্ষার প্রসারে হাত মিলাল আসাম বিশ্ববিদ্যালয় ও স্কিল ইউনিভার্সিটি
বরাক তরঙ্গ, ২৬ মে : উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ও আসাম স্কিল ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার মঙ্গলদৈয়ে আসাম স্কিল ইউনিভার্সিটিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এদিন স্কিল ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
সোনাবাড়িঘাটে নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন বরাকবঙ্গের
বরাক তরঙ্গ, ২৬ মে : নাচে-গানে-কবিতা-আলোচনায় যথাযোগ্য মর্যাদায় ১১ জৈষ্ঠ্য বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে ও সংস্কৃতি সম্মেলনের সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। মঙ্গলবার সোনাবাড়িঘাট এমভি স্কুলের সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন স্কুল ছুটির পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায়…
বিদ্যুৎ সামগ্রী চুরির চেষ্টা ভেস্তে দিল জনতা, আটক শ্রমিক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ মে : পাথারকান্দির ব্লক বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে উত্তেজিত জনতা তাকে পাথারকান্দি থানার পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্লক বাজার এলাকায় নতুন বিদ্যুৎ…
লালা পুলিশের বড় সাফল্য, বাড়িতে অভিযান চালিয়ে হেরোইনসহ গ্রেফতার ১
সারিমুল আয়মান, লালা।বরাক তরঙ্গ, ২৬ মে : মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল হাইলাকান্দি জেলার লালা থানা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার লালা শহরের ৯ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, লালা থানায় খবর আসে যে সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা নন্দা…
মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ উধাও, হাইলাকান্দি থেকে গ্রেফতার ৫ সাইবার অপরাধী
বরাক তরঙ্গ, ২৫ মে : হাইলাকান্দিতে সাইবার জালিয়াতি চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮৬ হাজার টাকা প্রতারণার মাধ্যমে উধাও হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাইলাকান্দি সদর থানার পুলিশ। ওসি লালহিমসাং পলের নেতৃত্বে গঠিত বিশেষ দল অভিযানে নেমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। তদন্তে জানা যায়, প্রতারণার টাকা পূর্বগুল…
“যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এ সম্মানিত হচ্ছেন বিশিষ্ট শিক্ষিকা নীলম যাদব
বরাক তরঙ্গ, ২৫ মে : একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক তেমনই একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হলেন শিলচরের মেহেরপুর এলাকার বাসিন্দা মিসেস নীলম যাদব। দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের…
