কালাইনে লরির ধাক্কায় গুরুতর আহত পথচারী

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : কালাইন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কালাইন বাজার সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, TR-05H-1831 নম্বরের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রাজু কানুকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত রাজু কানুকে…

Read More

মায়ান্মারে অটো পাচার, সোনাবাড়িঘাট বাইপাস থেকে গ্রেফতার গ্যারেজ মালিক সহ ২, বাজেয়াপ্ত ৫টি অটো

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : মায়ান্মারে ভারতীয় অটোর খুবই চাহিদা। পাচারকারী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পাচার বাণিজ্য। এই পাচার চক্রের জড় নিহিত রয়েছে মূলত এ জেলার সোনাইয়ে। সোনাইর পাচারকারীদের সহযোগীরা রয়েছে মিজোরাম এবং মায়ান্মারেও। এই চক্রে কিছু গাড়ি চোর থেকে ধরে দালাল, গ্যারেজ মালিক এবং বিভিন্ন এজেন্সির ভেতরের কয়েকজন লোকও…

Read More

আগামী দিনে বরাক আরও সমৃদ্ধ হবে, শিলচর প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ ‌অনুষ্ঠানে বললেন বিবেকানন্দ পোদ্দার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ভৌগোলিক দিক থেকে বরাক উপত্যকার যে সুবিধাজনক অবস্থান রয়েছে, তাতে এই অঞ্চল আগামী দিনে সর্বাত্মকভাবে যথেষ্ট সমৃদ্ধশালী হবে। আর এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা। বর্তমান সরকার সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে।মঙ্গলবার শিলচর প্রেস ক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ‘আজকের অতিথি’ বিজেপি ট্রেড সেল, অসম প্রদেশের আহ্বায়ক তথা ‘শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের…

Read More

জিরিঘাটে তিন কোটির ইয়াবা উদ্ধার, ধৃত মণিপুরের মহিলা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : জিরিঘাট থেকে তিন কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় এক মহিলাকে। মঙ্গলবার এক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরিঘাট পিএইচই রোড এলাকা থেকে রহেনলিউ নামে এক মহিলাকে আটক করা হয়েছে। ধৃত মহিলা মণিপুরের তামেংলং জেলার ঐনামলং গ্রামের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে…

Read More

শিলচরে আরও এক ভুয়া চিকিৎসক গ্রেফতার

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি: চিকিৎসক হিসেবে কোনও বৈধ ডিগ্রি না থাকলেও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন মেহেরপুরের কমরুল ইসলাম মজুমদার। পেশাগতভাবে তিনি একজন রেডিওগ্রাফার। অবশেষে অসম কাউন্সিল অব মেডিক্যাল রেজিস্ট্রেশনের ভিজিল্যান্স অফিসারের দায়ের করা এজাহারের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভিজিল্যান্স অফিসারের এজাহার অনুযায়ী, শিলচর–হাইলাকান্দি রোডে সেকেন্ড লিংক রোড মোড় সংলগ্ন মজুমদার ক্লিনিকে বসে…

Read More

লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে সহায়ক উপকরণ বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সমাজের মূলস্রোতে দিব্যাংজনদের সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন ব্লকে এক প্রশংসনীয় মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার লোয়াইরপোয়া ব্লক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে দিব্যাংজনদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়ক উপকরণ তুলে দেন রাজ্যের মীন,…

Read More

সিএমএসআরইউর সমাবেশে শ্রম কোড প্রত্যাহার ও দামবৃদ্ধি রোধের কড়া হুঁশিয়ারি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : সেন্টার অব মেডিক্যাল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (সিএমএসআরইউ, উত্তর-পূর্বাঞ্চল)-এর ২৪তম সাধারণ পরিষদ সভার অংশ হিসেবে মঙ্গলবার এক বিবাহ ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা, স্থানীয় নাগরিক ও যুবকরা ব্যাপক সংখ্যায় অংশ নেন। সমাবেশে জনস্বার্থবিরোধী শ্রম কোড প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ওষুধের মূল্যবৃদ্ধি রোধের দাবি জোরালোভাবে তোলা…

Read More

বড়খলায় ‘মেরিট টেস্ট প্রতিযোগিতা’ লায়ন্স ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ বড়খলাস্থিত রাজা গোবিন্দ চন্দ্র মেমোরিয়াল এইচএস স্কুলে একটি ‘মেরিট টেস্ট প্রতিযোগিতা’ আয়োজন করে। অষ্টম ও নবম শ্রেণির প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল বিভিন্ন বিষয়, নানা ক্ষেত্র এবং সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক…

Read More

ধলাইয়ে বিশাল পদযাত্রা নীহারের

বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : ধলাইবাসীকে ২০২৬ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মঙ্গলবার ধলাই কেন্দ্রের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ও তিন মণ্ডলের দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ধলাই বাজারের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও পদযাত্রায় সামিল হয়ে রীতিমত শক্তি প্রদর্শন করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। এদিন সকালে ধলাই বাজারস্থিত ধলাই-নরসিংহপুর মণ্ডল কার্য্যালয় থেকে সহস্রাধিক…

Read More

যান্ত্রিক গোলযোগের জন্য শ্রীভূমি শহরে জল সরবরাহ বিঘ্নিত

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : শ্রীভূমি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, লঙ্গাই জল সরবরাহ প্রকল্পে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় মেরামতির কাজ চলছে। এই মেরামতির কাজের জন্য ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীভূমি শহরে জল সরবরাহ অনিয়মিত থাকবে। মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পর জল সরবরাহ পুণরায় নিয়মিত করা হবে বলে…

Read More