কৃষি বিজ্ঞান কেন্দ্র কাছাড়ের উদ্যোগে ১৯তম বৈজ্ঞানিক পরামর্শদাতা কমিটির বৈঠক সম্পন্ন
বরাক তরঙ্গ, ৮ মার্চ : কৃষি, পশুপালন ও মৎস্যচাষের উন্নয়নকে সামনে রেখে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১৯তম বৈজ্ঞানিক পরামর্শদাতা কমিটির বৈঠক শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়। বিআর দত্ত অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে জেলার কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ…
