উত্তর-পূর্বের শিল্প সম্ভাবনা জাগ্রত করতে উদ্যোগী এমএসএমই বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নরেন্দ্র এন সিনহা
বরাক তরঙ্গ, ৮ মার্চ : ভারতের এমএসএমই প্রমোশনাল ডেভেলপমেন্ট বোর্ডের আসাম স্টেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান নরেন্দ্র এন সিনহা উত্তর-পূর্বাঞ্চলের শিল্প সম্ভাবনাকে নতুনভাবে জাগ্রত করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। হ্যান্ডলুম, চা উৎপাদন থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি স্টার্টআপ—এইসব স্থানীয় শিল্পখাতকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে কমিটি তৃণমূল স্তর থেকেই কার্যক্রম শুরু করেছে।…
