বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি অ্যাসোসিয়েশনের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ মে : কাছাড় জেলায় বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বরাকভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় শিলচরের এক বিলাসবহুল হোটেলে সংগঠনের ডাকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় বহু পাব, রেস্তোরাঁ ও মহাসড়কের পাশের ধাবা বৈধ ট্রেড লাইসেন্স, বার লাইসেন্স, ফুড সেফটি সার্টিফিকেট, ফায়ার সেফটি ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে সরকারের জিএসটি, এক্সাইজ ডিউটি ও অন্যান্য কর বাবদ বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে।

তাদের দাবি, আইন মেনে পরিচালিত হোটেল ও রেস্তোরাঁগুলো মদ বিক্রির ক্ষেত্রে ৬ শতাংশ ভ্যাট প্রদান করলেও অবৈধ প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের কর দিচ্ছে না। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরাও নিয়মিত মজুরি, স্বাস্থ্যবিমা ও অন্যান্য আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলা হয়।

অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স, কর ও কর্মচারীদের সুরক্ষায় বিপুল ব্যয় বহন করতে হয়। অথচ বেআইনি প্রতিষ্ঠানগুলো কোনো নিয়ম না মেনেই ব্যবসা চালিয়ে যাওয়ায় বৈধ ব্যবসায়ীরা চরম অসুস্থ প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং জেলার ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, এসব অবৈধ প্রতিষ্ঠানের জেরে রাস্তায় মারধর, সড়ক দুর্ঘটনা, মাতলামি, সহিংসতা ও ইভ-টিজিংয়ের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে অভিযান চালিয়ে বেআইনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বরাকভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুলচাঁদ বৈধ, নিলেশ আগরওয়াল, রাহুল আমিন, বিশ্বজিৎ রায়, বাবুল রায়, চন্দ্রমোহন সিংহ, জয়নন্দন দাস, জয়দীপ দাস, পরিমল পুরকায়স্থ, আশীষ দেবনাথ, ভোলানাথ যাদবসহ সংগঠনের অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *