গুমড়ায় পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে  অটোতে ধাক্কা মাদক থাকা গাড়ির, আহত তিন

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : কাছাড়ের গুমড়া-করচূড়া ৬ নম্বর জাতীয় সড়কে  পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে অটোরিকশার সঙ্গে মাদক বহনকারী গাড়ির সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুমড়া পুলিশ ML-05 AA-0907 নম্বরের একটি S-Presso গাড়িকে আটক করার চেষ্টা চালায়। তবে পুলিশি তৎপরতা টের পেয়ে গাড়ির চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে খেলমা এলাকায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যারাতে।

এদিকে, দুর্ঘটনার সুযোগে গাড়িতে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত গাড়িটি তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *