দেশের শীর্ষ ২০০-তে! এনপিটিইএল-স্বয়মে চমকপ্রদ সাফল্য আসাম বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এনপিটিইএল-এর স্বয়ম কর্মসূচিতে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের জানুয়ারি-জুন সেশনে বিশ্ববিদ্যালয়ের এনপিটিইএল-স্বয়ম লোকাল চ্যাপ্টার প্রথমবারের মতো দেশের শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান দখল করে ‘এএ রেটিং’ অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে এনপিটিইএল লোকাল চ্যাপ্টার চালু হওয়ার পর এই প্রথম আসাম বিশ্ববিদ্যালয় এই মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করল। উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে এর আগে শুধু নেরিস্ট ও তেজপুর বিশ্ববিদ্যালয়  এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। নেরিস্ট ২০২৪ ও ২০২৫ সালে এবং তেজপুর বিশ্ববিদ্যালয় ২০২৫ ও ২০২৬ সালে শীর্ষ ২০০-র তালিকায় স্থান পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের স্বয়ম-এনপিটিইএল লোকাল চ্যাপ্টারের সমন্বয়কারী অধ্যাপক প্রদীপ্ত দাস জানান, এই সাফল্যের পেছনে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক পীয়ূষ পাণ্ডের সার্বিক সহযোগিতা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রধান এবং অনুষদের ডিনদের সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অর্জনের ফলে জাতীয় স্তরে অনলাইন শিক্ষার ক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে শিক্ষামহলে মত প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ এবং এনপিটিইএল কোর্সে ধারাবাহিক সাফল্যের ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *