ভেটারেন ফুটবলারদের জার্সি উপহার খোঁজ -এর

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচর ভেটারেন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিল ক্রীড়া ও সামাজিক সংগঠন খোঁজ। প্রতিদিন সকাল ভেটারেন ক্লাবের সদস্যরা নিয়ম করে ফুটবল খেলেন। এদের ১৫ জন নিয়মিত খেলোয়াড়কে রবিবার সকাল শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে একটি করে জার্সি ও প্যান্ট তুলে দেন খোঁজ কর্মকর্তা ও অতিথিরা। 

৫৫ বয়সোর্দ্ধ এইসব প্রাক্তন ফুটবলারদের হাতে জার্সি তুলে দেন  সুজন দত্ত, অরিজিৎ গুপ্ত, নীলোৎপল ধরচৌধুরী, সুজন দত্ত প্রমুখ । অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান ভেটারেন ক্লাবের সমর ঘোষ । খোঁজ সচিব সজল লস্কর ভবিষ্যতে এধরনের আরো উপহার প্রদানের প্রয়াস করবেন বলে জানান। উল্লেখ্য, জার্সিগুলো স্পনসর করা হয় খোঁজ সচিব সজল লস্করের পুত্র স্মিত লস্করের জন্মদিন উপলক্ষে  এবং খোঁজ -এর তরফে ভেটারেন ক্লাবের প্রাক্তনীদের হাতে উপহারস্বরূপ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *