নিলামবাজারে সড়ক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ, NHIDCL কর্তাদের সঙ্গে সরেজমিনে বিধায়ক আমিনুর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৩ জুন : দক্ষিণ করিমগঞ্জের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র নিলামবাজারের সড়ক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী শনিবার ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর জেনারেল ম্যানেজার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিলামবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাস্তার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে সিসি ব্লক নির্মাণ, জনবহুল এলাকায় স্পিড বাম্প স্থাপন, পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
নিলামবাজার দক্ষিণ করিমগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে নিরাপত্তামূলক অবকাঠামোর অভাব, যানজট এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে বাজার এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়ক এবং ব্যস্ত মোড়গুলিতে দুর্ঘটনার আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল।

সরেজমিন পরিদর্শনের সময় কোন কোন স্থানে সিসি ব্লক ও স্পিড বাম্প স্থাপন করা প্রয়োজন এবং কোথায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি, তা চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্থানের কারিগরি সম্ভাব্যতাও পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলির বিষয়ে ইতিবাচক মতামত দেন। পরিদর্শন শেষে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, নিলামবাজার শুধু দক্ষিণ করিমগঞ্জের নয়, বরং সমগ্র বরাক উপত্যকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। তাই সড়ক নিরাপত্তা, আধুনিক অবকাঠামো এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে এনএইচআইডিসিএল ও সংশ্লিষ্ট বিভাগগুলির সঙ্গে সমন্বয় করে দ্রুত উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বিধায়ক ও এনএইচআইডিসিএল কর্তাদের এই যৌথ পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, যান চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং নিলামবাজার একটি নিরাপদ ও আধুনিক জনবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *