Category: বরাক
নৃত্যশিল্পী রক্তিম দাসকে স্মরণে সৃষ্টি পরম সংস্থার জন্মদিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জুন : প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী রক্তিম দাসের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তাঁর প্রতিষ্ঠিত সংগঠন সৃষ্টি পরম সংস্থার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তিম দাসের পরিবার ও সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী, সংস্কৃতিকর্মী এবং গুণমুগ্ধ দর্শকদের উপস্থিতিতে আবেগঘন…
শিলচর দূরদর্শন কেন্দ্রের অতীত ঐহিত্যকে ফেরাতে সোচ্চার কণাদ
বরাক তরঙ্গ, ১৭ জুন : পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্রে শিলচর দূরদর্শন কেন্দ্রের অতীত ঐহিত্যকে ফেরাতে সোচ্চার হয়েছেন রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ। বুধবার, নয়াদিল্লিতে কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নিয়ে এবিষয়ে গুচ্ছ প্রস্তাব পেশ করেন তিনি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবের পৌরোহিত্যে এই বৈঠকে শিলচর দূরদর্শন কেন্দ্রের সঙ্গে উত্তর পূর্ব ভারতে…
সোনাইয়ে নদীভাঙন কবলিত একাধিক এলাকা পরিদর্শনে বিধায়ক আমিনুল
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ জুন : সোনাই বিধানসভা এলাকার বিভিন্ন নদীভাঙনপ্রবণ ও ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। জলসম্পদ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি তুন্দুরকান্দি, ঝাঞ্জারবালি, সোনাই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন তোলারগ্রাম এবং সোনাই-ছোট মামদা পূর্ত সড়কের কাপ্তানপুর এলাকার রাঙ্গারপারসহ একাধিক নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে…
প্রধানমন্ত্রী মোদির ১২ বছরের শাসনকাল উপলক্ষে শিলচরে তিনদিনব্যাপী প্রদর্শনীর সূচনা
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে শিলচরের ডকবাংলা প্রাঙ্গণে মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাস,…
বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা
বরাক তরঙ্গ, ১৭ জুন : উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলটিতে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পারিজাত হোটেলে বিভিন্ন অসামাজিক…
মহাসড়কের পাশে রেস্টুরেন্ট ঘিরে উত্তেজনা, ভাঙচুর, উদ্ধার তরুণী
বরাক তরঙ্গ, ১৭ জুন : উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রাম এলাকার মহাসড়কের পাশে অবস্থিত ‘পারিজাত’ রেস্টুরেন্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে ঘিরে বিভিন্ন ধরনের অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকের সহযোগিতায় সন্দেহজনক…
যোগ দিবসে যোগাসন প্রতিযোগিতা পাথারকান্দি ওয়ান্ডার কিডজে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : শিশু-কিশোরদের মধ্যে যোগচর্চার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ-সবল জীবনযাপনের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাথারকান্দির ওয়ান্ডার কিডজ প্লে স্কুল। আগামী ২১ জুন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে বর্ণাঢ্য যোগাসন প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন বয়সভিত্তিক চারটি বিভাগে অংশ নেবে এলাকার ক্ষুদে ও কিশোর…
বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে তীব্র আপত্তি, আন্দোলনের হুঁশিয়ারি নাগরিক কমিটির
বরাক তরঙ্গ, ১৬ জুন : বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। কমিটির আহ্বায়কবৃন্দ সুনীতরঞ্জন দত্ত, রজত চক্রবর্তী, অরুণাংশু ভট্টাচার্য, তাপস পুরকায়স্থ, বদরুল হক চৌধুরী এবং সুদীপ্তা দে চৌধুরী এক যৌথ প্রেস বিবৃতিতে বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়,…
হাইলাকান্দিতে জনকল্যাণ শিবির আয়োজনের প্রস্তুতি নেবার নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি। বরাক তরঙ্গ, ১৬ জুন : হাইলাকান্দি জেলায় বিভিন্ন বিভাগীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জেলা কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা উন্নয়ন কমিটি (ডিডিসি)-র এক পর্যালোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে-র পৌরোহিত্যে সমস্ত বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় চলতি প্রকল্পগুলির বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এতে নাবার্ড (NABARD)-এর…
শ্রীভূমিতে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট নিয়ে জেলা অ্যাডভাইসরি কমিটির সভা
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : মঙ্গলবার শ্রীভূমিতে পিসি অ্যান্ড পিএনডিটি বা প্রি কনশেপশন প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস (প্রহিবিশন অফ সেক্স সিলেকশন) অ্যাক্ট ১৯৯৪ নিয়ে জেলা পরামর্শদাতা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ও কমিটির চেয়ারম্যান ডা. মতীন্দ্র সুত্রধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় পিসি পিএনডিটি অ্যাক্ট ১৯৯৪ নিয়ে বিশদ আলোচনা করা…
