উৎকণ্ঠার অবসান, অবশেষে দেশে ফিরলেন রঞ্জিত দাস

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৬ জুন : দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন অপহৃত কৃষক রঞ্জিত দাস। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়া থানার অন্তর্গত কিন্নরখাল এলাকার চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সীমান্ত সংলগ্ন ভারতের জমিতে কৃষিকাজ করার সময় ৬৫ বছর বয়সী…

Read More

শ্রীকোণা আইটিআই-এ কিশোর নাথকে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীকোণা আইটিআই-এ বিধায়ক কিশোর নাথকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, পানীয়জলের ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখেন।পরিদর্শনকালে ছাত্রছাত্রী ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ঘাটতি, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, বিশুদ্ধ…

Read More

প্রায় আট ঘণ্টার উৎকণ্ঠা ও অপেক্ষার পর অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস দেশে ফিরলেন

বরাক তরঙ্গ, ১৬ জুন : কাটিগড়ার কিন্নরখাল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত ভারতীয় কৃষক রঞ্জিত দাস অবশেষে দেশে ফিরেছেন। দীর্ঘ প্রায় আট ঘণ্টার উৎকণ্ঠা ও অপেক্ষার পর মঙ্গলবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটে তাঁকে অক্ষত অবস্থায় বিএসএফের হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এক সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতে ফিরে আসার…

Read More

হাইলাকান্দিতে রেশন কার্ডের অনলাইন আবেদনের গ্রহণযোগ্য নয় : জেলা প্রশাসন

জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৬ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক শাখার পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন বা পুরনো রেশন কার্ডে নতুন সদস্যের অন্তর্ভুক্ত গ্রহণযোগ্য নয়। বিভাগের  এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, বহু মানুষ বিভিন্ন কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে থেকে Smart PDS Portal-এর…

Read More

এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে সাইবার অপরাধ ও  নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক বক্তৃতা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ অনলাইন ব্যবহারের বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার শ্রীভূমি জেলার এরালিগুলস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে (পিডিইউএএম), “সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা” বিষয়ক এক সচেতনতামূলক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে…

Read More

মন্ত্রী কৃষ্ণেন্দুর সঙ্গে অল পিএইচইডি কন্ট্রাক্টর কমিটির মতবিনিময়

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : রাজ্যের জনস্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার দিসপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে অল আসাম পিএইচইডি. কন্ট্রাক্টর কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি রমেশ কুমার শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।…

Read More

হাইকোর্ট বেঞ্চের দাবিতে বড়খলায় সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান

দুই শতাধিক মানুষের স্বাক্ষরে জোরালো হলো বরাকবাসীর দাবি_____ বরাক তরঙ্গ, ১৬ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী করতে হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বড়খলা বাজার সংলগ্ন সেডো কমিউনিটি সেন্টারে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব,…

Read More

দুধপাতিলে জিসি ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকলিপি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর স্থায়ী ও বৃহৎ ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে সরব হয়েছে জিসি ইউনিভার্সিটি ডিম্যান্ড কমিটি। মঙ্গলবার দুধপাতিল এলাকার মুরলীধর, লেবুরবন্দ, পুটিচড়া ও কানাইকুড়ি সংলগ্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের দাবিতে জেলা আয়ুক্ত আয়ুস গার্গের হাতে একটি স্মারকলিপি তুলে দেন কমিটির প্রতিনিধিরা। কমিটির…

Read More

শ্রীভূমিতে এইচআইভি, এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণের অভিযোগ নিষ্পত্তি আধিকারিকদের প্রশিক্ষণ কর্মসূচি

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : অসম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি (ASACS)-এর উদ্যোগে এবং বরাক উপত্যকার তিন জেলার সমন্বিত এইচ আইভি, এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কৌশল (DISHA) সংক্রান্ত মনোনীত অভিযোগ নিষ্পত্তি আধিকারিকদের (Nominated Complaint Officers) জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার থেকে শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে শুরু হয়েছে।। এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল…

Read More

ডায়রিয়া হলে ওআরএস খাওয়ানোর বার্তা দিয়ে শ্রীভূমি জেলায় “স্টপ ডায়রিয়া” অভিযানের সূচনা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ জুন : শ্রীভূমি জেলায় মঙ্গলবার থেকে স্টপ ডায়রিয়া অভিযান শুরু হয়েছে। শ্রীভূমি শহরের করিমগঞ্জ সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলা পর্যায়ে “স্টপ ডায়রিয়া অভিযান, ২০২৬” এর আনুষ্ঠানিক  সূচনা করা হয়। ১৬ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলা এই অভিযানের মূল লক্ষ্য হল পাঁচ বছরের কম বয়সি শিশুদের ডায়রিয়াজনিত মৃত্যু রোধ…

Read More