শ্রীভূমিতে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট নিয়ে জেলা অ্যাডভাইসরি কমিটির সভা

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুন : মঙ্গলবার শ্রীভূমিতে পিসি অ্যান্ড পিএনডিটি বা প্রি কনশেপশন প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিকস (প্রহিবিশন অফ সেক্স সিলেকশন) অ্যাক্ট ১৯৯৪ নিয়ে জেলা পরামর্শদাতা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীভূমি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ও কমিটির চেয়ারম্যান ডা. মতীন্দ্র সুত্রধরের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় পিসি পিএনডিটি অ্যাক্ট ১৯৯৪ নিয়ে বিশদ আলোচনা করা হয়। এতে জানানো হয় শ্রীভূমি জেলায় মোট ৬৬টি সনোগ্রাফি মেশিন রয়েছে এবং যার মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়ে নিয়মিত পরীক্ষা চলছে তবে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কঠোর নিয়ম রয়েছে এবং স্বাস্থ্য বিভাগ থেকে লিঙ্গ নির্ধারণে যাতে কোন পরীক্ষা করা না হয় তার জন্য নিয়মিত তদারকি চলছে।

যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক জানান, পিসি পিএনডিটি অ্যাক্ট ১৯৯৪ অনুসারে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণের পরীক্ষা কঠোরভাবে নিষিদ্ধ। তিনি জানান এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এতে যদি কোন লিঙ্গ নির্ধারণের ঘটনা যদি পাওয়া যায় তবে ওই আইন অনুসারে ৩ বছরের কারাবাসের ব্যবস্থা রয়েছে। এতে প্রতিটি সনোগ্রাফি কেন্দ্রে লিঙ্গ নির্ধারণের পরীক্ষা করা হয় না বলে ঘোষণা ডিসপ্লে করে  রাখা বাধ্যতামূলক। তাই সনোগ্রাফি মেশিন স্থাপনের আগে উপযুক্ত কর্তৃপক্ষ থেকে রেজিষ্ট্রেশন নেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে কোন মেশিন যদি নষ্ট হয় এবং বদলানোর প্রয়োজনীয়তা দেখা দেয় তবে তা স্বাস্থ্য বিভাগকে অবগত করতে হবে। সেক্ষেত্রে বিকল মেশিন উপযুক্ত নির্মাণকারী সংস্থাকে ফেরত দিতে হয় বলে জানানো হয়। এছাড়া প্রতিটি সনোগ্রাফি কেন্দ্র থেকে প্রতি মাসের ৫ তারিখে স্বাস্থ্য বিভাগকে সনোগ্রাফি মেশিনর মাধ্যমে করা প্রতিটি পরীক্ষার বিবরণ জানানো হয় বলে সভায় জানানো হয়।

এদিন এই আইনের আরও খুটিনাটি বিষয় নিয়েও আলোচনা করা হয়। এদিনের সভায় কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. জাকির হোসেন। পাশাপাশি, কমিটির অন্যান্য সদস্য সিভিল হাসপাতালের এসডিএম অ্যান্ড এইচও এবং গাইনেকোলজিস্ট ডাঃ একে বিশ্বাস, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রিতম দাস, পাবলিক প্রসিকিউটর মুকুন্দ কৈরি, এনএইচএম এর ডিপিএম হানিফ মোহম্মদ কৌশর আলম তথা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *