Category: বরাক
জালালপুর হাসপাতাল চত্বরে ব্যক্তিগত চিকিৎসার অভিযোগ, ফার্মাসিস্ট সাময়িক বরখাস্ত
মান্তু নাথ, বড়খলা। বরাক তরঙ্গ, ২১ জুন : সরকারি হাসপাতালের প্রাঙ্গণে ব্যক্তিগত চিকিৎসাসেবা প্রদান এবং সরকারি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের গুরুতর অভিযোগে জালালপুর বিপিএইচসি-র ব্লক ফার্মাসিস্ট (এনএইচএম) মোঃ জহিরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, গত ১৭ জুন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক, কাছাড় জেলা স্বাস্থ্য সমিতির যুগ্ম স্বাস্থ্য অধিদপ্তর-কাম-সদস্য সচিব, জালালপুর বিপিএইচসি-র…
প্রিপেইড স্মার্ট মিটারের বিরুদ্ধে সরব বিদ্যুৎ গ্রাহকরা, আন্দোলনের কর্মসূচি গ্রহণ
বরাক তরঙ্গ, ২১ জুন : প্রিপেইড স্মার্ট মিটার চালুর তীব্র বিরোধিতা এবং বিদ্যুৎ খাতের বেসরকারিকরণের আশঙ্কা তুলে ধরে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করল অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটি। শনিবার শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ গ্রাহকদের এক অভিবর্তনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।কো-অর্ডিনেশন কমিটির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক…
হাইকোর্ট বেঞ্চের দাবিতে ধোয়ারবন্দে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান
বরাক তরঙ্গ, ২১ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও জোরালো ও গণমুখী করে তুলতে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে এবং ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)-এর সহযোগিতায় রবিবার ধোয়ারবন্দ রিসোর্টে এক সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার…
ব্যবসায়ীর শ্রাদ্ধ উপলক্ষে সামগ্রী প্রদান লেংকা মারুফের
বরাক তরঙ্গ, ২১ জুন : লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১ জুন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়াত হন ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের ১ নম্বর গেট এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী তুতন দত্ত। প্রয়াত তুতন দত্তের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রবিবার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সহায়তার হাত বাড়িয়ে দেয় শিলচরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘লেংকা মারুফ’। এদিন আয়োজিত অনুষ্ঠানে…
আন্তর্জাতিক যোগ দিবসে খোঁজ শিলচরের সংবর্ধনা, সম্মানিত ফুটবলার ও প্রশিক্ষকরা
বরাক তরঙ্গ, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবসে খোঁজ শিলচর সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রবিবার এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে অসমে মহিলা ফুটবল ও ফুটবল প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু রায়। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন…
প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে ছাত্র বিক্ষোভ
মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২১ জুন : দেশজুড়ে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভে সামিল হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শনিবার সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে পালিত হয় ‘সর্বভারতীয় ছাত্র সংকল্প দিবস’। শহরের ঐতিহাসিক অনুকূল সাগর প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে…
কালাইন রোডের জাতীয় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা
বরাক তরঙ্গ, ২১ জুন : শিলচর থেকে কালাইন রোড পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা এবং জল জমে থাকার কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে প্রতিদিন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী…
শিলচরে ১.৩১ কোটি টাকার পোস্তদানা বাজেয়াপ্ত, আটক দুই
বরাক তরঙ্গ, ২১ জুন : কাছাড় জেলায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পোস্তদানা (পপি সিডস) বাজেয়াপ্ত করেছে। শনিবার সন্ধ্যায় শিলচর বাইপাস সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৮,৭৬৪ কেজি পোস্তদানা, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লক্ষ টাকা, অভিযান চলাকালীন…
যোগব্যায়াম মানবজাতির প্রতি এক অমূল্য উপহার ভারতের : কৌশিক
বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জুন : ঐতিহাসিক খাসপুর কছারি ফোর্টে রবিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, যোগপ্রেমী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy…
দুই মন্ত্রীর সফরেও মেরামত হলো না শিলচরের গর্তভরা রাস্তা, প্রশ্নের মুখে NHIDCL ও পূর্ত বিভাগ
বিশ্বজিৎ আচার্য, শিলচর। বরাক তরঙ্গ, ২১ জুন : অসম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়েনি। শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র্যালি গর্তভরা ও ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েই অতিক্রম করতে হয়। মন্ত্রীদের স্বাগত…
