নিজ বাড়িতে দেহব্যবসার অভিযোগ, শিলচরের সেকেন্ড লিঙ্ক রোডে পুলিশের হানা; আটক একাধিক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুন :
শিলচর শহরের সেকেন্ড লিঙ্ক রোডের ১৪ নম্বর লেনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলার অভিযোগে রবিবার রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই চক্রের মূল হোতা এখনও পুলিশের নাগালের বাইরে রয়ে গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বাসিন্দাদের দাবি, এ ধরনের অবৈধ কার্যকলাপের ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পুলিশি নজরদারি ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *