Category: বরাক
পাথারকান্দিতে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১, পলাতক মূল অভিযুক্ত
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ জুন : পাথারকান্দিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে কলকলিবস্তি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ১ হাজার ৮০ কিলোগ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।…
লখনউ কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত পড়ুয়াদের স্মরণে শোকসভা
বরাক তরঙ্গ, ২৫ জুন : লখনউর একটি কোচিং সেন্টারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাত্রছাত্রীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটি। নিহত পড়ুয়াদের স্মরণে বৃহস্পতিবার ধোয়ারবন্দ এলাকায় সংগঠনের উদ্যোগে একটি শোকবেদী স্থাপন করা হয়। শোকবেদীর সামনে উপস্থিত ছাত্র-ছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র কাছাড়…
ছোট দুধপাতিল-শিবনগর সংযোগ সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে
বরাক তরঙ্গ, ২৫ জুন : ছোট দুধপাতিলের পিডব্লিউডি-র প্রধান সড়ক থেকে শিবনগর যাওয়ার একমাত্র সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কজুড়ে বড় বড় গর্তের কারণে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলোতে জল জমে থাকায় পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা…
পাথারকান্দির পুতনি চা-বাগানের সড়কে রক্তাক্ত মরদেহ উদ্ধার, খুনের সন্দেহ
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ জুন : শ্রীভূমি জেলার পাথারকান্দি কেন্দ্রের পুতনি চা-বাগান এলাকায় এক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোরে চা-বাগানের একটি সড়কের পাশ থেকে ৫৮ বছর বয়সী বিজয় শুক্লবৈদ্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। মৃত বিজয় শুক্লবৈদ্য পুতনি চা-বাগানের ৩ নম্বর…
সরিষাকুড়ি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা, ঝুঁকিতে যোগাযোগ ব্যবস্থা
বরাক তরঙ্গ, ২৫ জুন : শিলচর-কালাইন সড়কের মোহনপুর থেকে হিলাড়া পেট্রোল পাম্প সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকার একটি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শুধু তা নয়, সেতুর সংযোগ অংশের বেহাল অবস্থার কারণে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের কাজ শুরু হলেও তা…
রুকনি নদী থেকে নিখোঁজ বৃদ্ধার দেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ২৫ জুন : অবশেষে রুকনি নদী থেকে উদ্ধার হল শেওরারতল জিপির বাগেয়ালা গ্রামের বাসিন্দা বেলারানি দাশের (৭৮) দেহ। সন্দেহ করা হয়েছিল তিনি নদীতে তলিয়ে যাওয়ার। বৃহস্পতিবার দুপুরে চান্নিঘাট এলাকায় রুকনি নদী থেকে উদ্ধার করা হয় বৃদ্ধার নিথর দেহ। বুধবার রুকনি নদীর পাড়ে মিলে লাঠি। এরপর পরিবারের লোকদের সন্দেহ হয় তিনি নদীতে ডুবে গেছেন।…
হাইতিকে ৪-২ গোলে হারাল মরক্কো
২৫ জুন : নকআউটের টিকিট নিশ্চিত করল মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আশরাফ হাকিমির দল। ম্যাচের শুরুতেই আত্মঘাতী ভুলে হাইতিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয় মরক্কো। এরপর সমতায় ফিরলেও দ্রুত আবার লিড নেয় সেবাস্তিয়ান মিগনের শিষ্যরা। তবে প্রতিবারই ঘুরে দাঁড়ায় উত্তর আফ্রিকার…
এবিভিপি শিবেরগুল ইউনিটের নগর প্রশিক্ষণ শিবির, ঘোষণা নয়া কার্যকারী কমিটি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৪ জুন : ছাত্রসমাজের মধ্যে জাতীয় চেতনা, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর শিবেরগুল ইউনিটের উদ্যোগে এক দিবসীয় নগর প্রশিক্ষণ শিবির উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার শিবেরগুলের মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের…
হাইলাকান্দিতে প্রথমবার গঙ্গা সমগ্রের উদ্যোগে গঙ্গা আরতি
বরাক তরঙ্গ, ২৪ জুন : “ঘরে ঘরে গঙ্গা—নির্মল গঙ্গা” এই মূল ভাবনাকে সামনে রেখে গঙ্গা সমগ্র, অসম প্রান্ত, হাইলাকান্দি জেলার উদ্যোগে বুধবার সন্ধ্যায় হাইলাকান্দিতে প্রথমবারের মতো মহিমান্বিত গঙ্গা আরতির আয়োজন করা হয়। রামনারায়ণ ট্যাঙ্ক রোডে সারদা সংঘের পাশের রামনারায়ণ পুকুর প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি, প্রদীপ প্রজ্বলন ও ভক্তিময় পরিবেশে মা গঙ্গার আরতি…
নিখোঁজ বৃদ্ধার খোঁজে রুকনি নদীতে তল্লাশি, মেলেনি সন্ধান
বরাক তরঙ্গ, ২৪ জুন : রুকনি নদীর পাড়ে মিলল লাঠি, হদিশ নেই ধলাইয়ের সেওরারতল জিপির বাগেয়ালা গ্রামের ৭৮ বছর বয়সী বৃদ্ধা বেলারানি দাশের। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বেলারানি দাশ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। বুধবার সকালে তার ছেলে মনাইকুমার দাশ মাকে…
