মেহেরপুরের যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : মেহেরপুর এলাকার এক যুবক গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যার সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ যুবকের নাম প্রসেনজিৎ চন্দ্র। তাঁর বাড়ি মেহেরপুরের সিডি হোম এলাকায়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নিয়েও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাননি।

এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। প্রসেনজিতের সন্ধান পেলে ৯৮৬৪০৮৬০৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *