লক্ষীপুরে উন্নয়ন প্রকল্প পর্যালোচনা কৌশিকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : লক্ষীপুর সমজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায়সহ বিভিন্ন বিভাগের জেলা পর্যায়ের আধিকারিকরা। বৈঠকে লোকনির্মাণ বিভাগ (সড়ক)-এর অধীনে অসম মালা, মুখ্যমন্ত্রীর উন্নত ‘পকিপথ’, মুখ্যমন্ত্রীর ‘পকিপথ’, চা-বাগান সড়ক প্রকল্পসহ একাধিক সড়ক নির্মাণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও লোকনির্মাণ বিভাগ (ভবন)-এর অধীনে নির্মীয়মাণ সমন্বিত সমজেলা আয়ুক্তের কার্যালয়, ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, মিনি স্টেডিয়াম, বিদ্যালয় ভবন, আইন মহাবিদ্যালয়সহ বিভিন্ন সরকারি পরিকাঠামো প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হয়।

জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয়জল প্রকল্প, বিদ্যুৎ বিভাগের গ্রামীণ বিদ্যুতায়ন ও বর্ষাকালীন বিদ্যুৎ সরবরাহ, শিক্ষা বিভাগের বিদ্যালয় পরিকাঠামো উন্নয়ন, সমাজকল্যাণ বিভাগের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, স্বাস্থ্য বিভাগের গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলসম্পদ বিভাগের বন্যা ও ভাঙন প্রতিরোধ এবং প্রাণীসম্পদ বিভাগের পশুস্বাস্থ্য ও ভেটেরিনারি পরিষেবার অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *