ডিসি অফিস সহ একাধিক নির্মাণ প্রকল্প পরিদর্শনে কৌশিক রায়, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়, জেলা গ্রন্থাগারের কাজ পরিদর্শন করে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার নির্দেশ দেন খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শনিবার সকালে প্রথমে মন্ত্রী শিলচরে নির্মাণাধীন জেলা গ্রন্থাগার পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। পরে তিনি নির্মীয়মাণ নতুন সার্কিট হাউস এবং কাছাড় জেলার সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্মাণকাজও ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকল্পগুলি সম্পন্ন করার নির্দেশ দেন। প্রতিটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে কাজের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

পরিদর্শন শেষে কৌশিক রায় বলেন, কাছাড়ে চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পন্ন হলে সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা গ্রহণ আরও সহজ হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, জনপরিষেবা এবং প্রশাসনিক দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার দীর্ঘমেয়াদি ও জনকল্যাণমূলক পরিকাঠামো নির্মাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্যেই প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ে এবং সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *