অসহায় নারীদের মধ্যে কস্তুরী পালের উদ্যোগে শাড়ি বিতরণ খোঁজের

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুন : সমাজসেবার অঙ্গীকারকে সামনে রেখে অসহায় ও দুস্থ নারীদের পাশে দাঁড়াল ‘খোঁজ শিলচর’ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচরে ৩০ জন অসহায় মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এই মানবিক উদ্যোগে শাড়িগুলি প্রদান করেন মালুগ্রাম আর্যপট্টি এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষিকা কস্তুরী পাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে ‘খোঁজ শিলচর’-এর সমাজসেবামূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তিনি মুগ্ধ হয়েছেন। শহর থেকে গ্রাম—যেখানেই অসহায় মানুষের প্রয়োজন, সেখানেই সংস্থার সদস্যরা দ্রুত পৌঁছে যান। সেই অনুপ্রেরণা থেকেই তিনি এই উদ্যোগে শামিল হন।

কস্তুরী পাল তাঁর দেওয়া শাড়িগুলি সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর এবং সদস্য সীমান্ত পাল ও গৌতম পালের হাতে তুলে দেন, যাতে প্রকৃত অসহায় নারীদের মধ্যে সেগুলি বিতরণ করা যায়।

শুক্রবার শিলচরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ও আর্থিকভাবে অসচ্ছল মহিলাদের ডেকে এনে তাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। শাড়ি পেয়ে উপকৃত মহিলারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, কস্তুরী পাল জানান, আগামী দুর্গাপূজার সময়ও ‘খোঁজ শিলচর’-এর সঙ্গে যৌথভাবে সমাজসেবামূলক কাজে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সংস্থার পক্ষ থেকেও ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *