হাইলাকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত অটোচালক

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : হাইলাকান্দি বাইপাস রোডের বেসিক চৌরঙ্গী এলাকার অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুর ১২ টা নাগাদ ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক অটোচালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আনারস বোঝাই ই-অটোটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মৃত চালকের নাম আবু সুফিয়ান।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা দেখা দেয়।

জানা যায়, এর আগেও ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা স্পিডব্রেকার বসানোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *