মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ জুন : পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর তিরস্কারের পরই শ্রীভূমি জেলা হাসপাতালের অধীক্ষক পদত্যাগ করেছেন। পর্যালোচনা বৈঠকে মন্ত্রী কৌশিক রায়ের তিরস্কারের পর শ্রীভূমি জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত অধীক্ষক ডাঃ শুভ্রাংশু ভট্টাচার্য পদত্যাগ করেছেন।
জানা গেছে, বৈঠকে মন্ত্রীর ভর্ৎসনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। এরপর তিনি যুগ্ম স্বাস্থ্য পরিচালকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
ঘটনাটি নিয়ে স্বাস্থ্য মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে।
এ দিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে পদত্যাগপত্রটি এখনও গ্রহণ হয়নি।



