বরাক তরঙ্গ, ৩০ জুন : মালুগ্রামের ১৫ নম্বর জয় কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরাজিতা পাল চৌধুরী মঙ্গলবার অবসর গ্রহণ করেন। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, বিদ্যালয় পরিচালন সমিতির উদ্যোগে তাঁকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা অপরাজিতা পাল চৌধুরীর নিষ্ঠা, কর্মদক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আগামী দিনেও সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন।

অপরাজিতা পাল চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষকতা জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি জানান, তাঁর কর্মজীবনের সূচনা হয় ঘুমড়া জালালপুর ১০২২ লেবাপুতা এলপি স্কুলে। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন মেমতোম্বি সিংহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নাজলি বেগম, শিক্ষিকা গায়েত্রী ঘোষ, সঙ্গমিত্রা পাল, করবি নাথ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা।



