আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তনী সম্মেলনে শিক্ষা-শিল্পের বন্ধনে গুরুত্ব
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রবিবার আয়োজিত হলো দ্বিতীয় অ্যালামনাই ই-কানেক্ট সম্মেলন। এই ভার্চুয়াল সম্মেলনে ২০২০ থেকে ২০২৫ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রাক্তনীদের সঙ্গে বিভাগের পুনঃসংযোগ স্থাপন ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন বিভাগীয় প্রধান অধ্যাপক…
