Category: বরাক
চার মাস ধরে ভাতা নেই, আশাকর্মীদের বিক্ষোভ
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : চার মাস ধরে প্রাপ্য ইনসেনটিভ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন কাছাড় জেলার আশাকর্মীরা। বৃহস্পতিবার সদৌ অসম আশা সংস্থা, কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি)-এর অধীন কর্মরত আশাকর্মীদের মার্চ থেকে জুন ২০২৬ পর্যন্ত ইনসেনটিভ এখনও প্রদান করা হয়নি। আশাকর্মীদের অভিযোগ, টানা চার মাস বেতন ও…
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে, স্বামী-সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় গৃহবধূ
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২ জুন : প্রথম স্ত্রীকে আইনগতভাবে বিবাহবিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাছাড়ের কাটিগড়া ও বদরপুর এলাকায়। এঘটনায় স্বামী সহ শাশুড়ি, দেবর ও মামা-শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে বদরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে…
শিলচরের শ্যামানন্দ লেন–সংযোগ সেতু সড়ক নির্মাণের শিলান্যাস রাজদীপের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ জুলাই : শিলচরের শ্যামানন্দ লেন সংযোগ সেতু পয়েন্ট থেকে ইন্দ্রপ্রস্থ হোটেল পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। বৃহস্পতিবার দুপুরে ‘মুখ্যমন্ত্রী নগরীয় পকি পথ নির্মাণ’ প্রকল্পের আওতায় ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ প্রকল্পের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,…
মিজোরামের সড়ক দুর্ঘটনায় দক্ষিণ করিমগঞ্জের তিন যুবকের মৃত্যুতে শোক আমিনুর রশিদের
বরাক তরঙ্গ, ২ জুলাই : মিজোরামের কলাসিব জেলায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসমের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনোদিনী জিপির বালিয়া গ্রামের তিন যুবক সাদ্দাম হোসেন, মাসুকুর রহমান এবং এ কে ইমদাদুল্লাহর অকাল মৃত্যুতে সমগ্র দক্ষিণ শ্রীভূমি জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাণচঞ্চল তিন তরুণের এমন আকস্মিক মৃত্যু শুধু তাঁদের পরিবারকেই নয়, পুরো…
হাসপাতালে চিকিৎসা নয়, মিলছে নোংরা পরিবেশ! চিকিৎসকের বদলে রোগী দেখছেন ফার্মাসিস্ট বড়খলা হাসপাতালে
বরাক তরঙ্গ, ২ জুলাই : যে হাসপাতালে মানুষ সুস্থ হওয়ার আশায় ছুটে আসেন, সেই হাসপাতালই এখন যেন অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনার প্রতীক। কাছাড় জেলার বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে ঘিরে বুধবার একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যা নিয়ে এলাকাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের চারপাশে নোংরা পরিবেশ বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে রোগী ও…
স্লুইচ গেট বাজার কমিটির প্রাক্তন সভাপতি ফখরুল ইসলাম বড়ভূইয়া প্রয়াত
অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২ জুলাই : বানাইমুল্লা স্লুইচ গেট বাজার কমিটির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ ফখরুল ইসলাম বড়ভূইয়া (ফখর) আর নেই। বুধবার গভীর রাতে, আনুমানিক রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক…
সোনাই নদীতে ভাসমান অজ্ঞাত মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ২ জুলাই : সোনাই পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাই নরসিংহ আখড়ার ঠিক পিছনে সোনাই নদীর তীরে বৃহস্পতিবার একটি ভাসমান অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীতে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে। জানা…
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, আটক স্কুলের অধ্যক্ষ
বরাক তরঙ্গ, ২ জুলাই : সোনাইয়ের আবুল কালাম সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের অধ্যক্ষ ড. এস জ্ঞানাবেলকে আটক করেছে পুলিশ। অভিযোগ, বুধবার সকালে স্কুল চলাকালীন সময়ে নিচু শ্রেণির এক ছাত্রীকে নিজের কক্ষে ডেকে নিয়ে তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটান অধ্যক্ষ। পরে বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারের সদস্যদের পুরো বিষয়টি জানায়।এরপর ছাত্রীর অভিভাবকরা…
বদরপুর রেলক্রসিং সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও যাত্রীরা
বরাক তরঙ্গ, ১ জুলাই : বদরপুর রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপকে কেন্দ্র করে তীব্র পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুর্গন্ধ এতটাই অসহনীয় যে সেখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে পড়ে। প্রতিদিন এই ব্যস্ত সড়ক দিয়ে অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে। রেলগেট বন্ধ থাকলে ১৫ থেকে ২০…
শ্রীভূমিতে জনগণনার প্রথম পর্যায়ে স্ব-গণনা শুরু ২ আগস্ট থেকে
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জুলাই : ২০২৭ সালের জনগণনার গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা (HLO) অভিযানের অংশ হিসেবে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের তিনদিনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ বুধবার শ্রীভূমির জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। দেশের ২০২৭ সালের জনগণনার অঙ্গ হিসেবে জেলায় দুটি পৃথক পর্যায়ে জনগণনা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ…
