হাইলাকান্দিতে বাংলাদেশি নাগরিক আটক

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুলাই : হাইলাকান্দি জেলার পালইছড়া গ্রাম থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে জামিরা পুলিশ। ধৃতের নাম সাহেদ আহমদ। জানা গেছে, জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইছড়া দ্বিতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের একটি চোরাপথ দিয়ে তিনি অবৈধভাবে অসমে প্রবেশ করেছিলেন।

আরও জানা যায়, কয়েক বছর আগে সাহেদ আহমদ হাইলাকান্দির এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। বর্তমানে তাঁর স্ত্রী ও কন্যা হাইলাকান্দিতেই বসবাস করছেন। পুলিশের প্রাথমিক অনুমান, কন্যাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তিনি হাইলাকান্দিতে এসেছিলেন।
গোপন সূত্রে খবর পেয়ে জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নন্দকুমার সিনহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *