অসুস্থ গৃহবধূ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : কাছাড় জেলার ধলাই এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবারে। দুই দিন ধরে তার কোনও সন্ধান না মেলায় ধলাই থানায় নিখোঁজ এফআইআর দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ গৃহবধূর নাম হেমন্তী সিং, বয়স প্রায় ৪০ বছর। তিনি মথুরাপুর জিপির ককাইপঞ্জি এলাকার বাসিন্দা এবং স্বামী প্রদীপ সিং। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ২টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, হেমন্তী সিংয়ের মানসিক স্বাস্থ্যজনিত কিছু সমস্যা রয়েছে। এর আগেও তিনি এক-দু’বার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তবে তখন বেশি দূরে যাননি এবং অল্প সময়ের মধ্যেই তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। কিন্তু এবার টানা দুই দিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান মেলেনি। স্বামী প্রদীপ সিং জানান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, নিখোঁজ ওই গৃহবধূর দুই ছেলে সন্তান রয়েছে। মায়ের হদিস না মেলায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার পর ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে নিখোঁজ গৃহবধূর সন্ধানে তৎপরতা চালাচ্ছে।

যদি কোনও ব্যক্তি হেমন্তী সিং সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *