বরাক তরঙ্গ, ৬ জুলাই : অসম সরকারের স্বাস্থ্য দপ্তর রাজ্যের একাধিক সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক পদে ব্যাপক রদবদল করেছে। জিএমসিএইচ (GMCH)-এর অধ্যক্ষ ডাঃ অচ্যুত চন্দ্র বৈশ্যকে বদলি করে তাঁকে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল কুমার বেজবরুয়াকে বদলি করে জিএমসিএইচ-এর নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে। জিএমসিএইচ-এর চিকিৎসক ডাঃ পুরুজিৎ চৌধুরীকে নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NMCH) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।
অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শ্যামন্ত বরুয়াকে বদলি করে ধেমাজি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লখিমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ হিরণ্য বৰাকে বদলি করে বিশ্বনাথ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ লাহরি শইকিয়াকে বদলি করে মরিগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ধুবড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীক্ষক ডাঃ গুণজিৎ দাসকে বদলি করে তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁকেই তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুখ্য অধীক্ষক ডাঃ বিষ্ণু রাম দাসকে বদলি করে বঙ্গাইগাঁও মেডিকেল কলেজে নিয়োগ করা হয়েছে। তেজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুখ্য অধীক্ষক ডাঃ করুণা হাজরিকাকে বদলি করে শ্রীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (SSUHS) ওএসডি (OSD) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।



