Category: বরাক
লক্ষীপুরে দু’টি বাইকের মুখোমুখি, হত ১, পলাতক ঘাতক চালক
কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : লক্ষীপুর থানার অন্তর্গত কালাপুল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। নিহতের নাম রবীন্দ্র দাস (৪২)। তিনি কালাপুল এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রবীন্দ্র দাস নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা একটি নতুন পালসার…
সোনাবাড়িঘাট সেতু পাঁচ মাসে সম্পন্নের আশ্বাস কৌশিকের
ফাটক বাজার ও নিউ মার্কেটের আধুনিকীকরণে ১০ সদস্যের কমিটি বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শিলচরের ঐতিহ্যবাহী ফাটক বাজার ও নিউ মার্কেটের আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার বাজার পরিদর্শন করে তিনি শতবর্ষী বাজারগুলোর জরাজীর্ণ অবকাঠামো সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শন শেষে…
ছাত্রী, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এআইডিএসও-র বিক্ষোভ
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ছাত্রী, নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা এবং স্পা-র আড়ালে চলা কথিত দেহব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শুক্রবার শিলচর শহরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি…
আছিমগঞ্জ গেটে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে যানবাহন, স্থায়ী সমাধানের দাবি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের ব্যস্ততম আছিমগঞ্জ গেট এখন নিত্যদিনের তীব্র যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি, বিকট হর্ন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা যেন এখানকার নিয়মিত চিত্র। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের…
নিট পরীক্ষায় কৃতিত্ব, সোনাবাড়িঘাটের হানিফের সাফল্য
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে সোনাবাড়িঘাট এলাকার মুখ উজ্জ্বল করেছে হানিফ মোহাম্মদ লস্কর। তিনি সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী স্কুলের ক্রীড়া শিক্ষক হোসেন আহমদ লস্করের সন্তান। এবারের নিট পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৬২৪ নম্বর অর্জন করে হানিফ আজমল সুপার ৪০-এর টপ লিস্টে স্থান করে নিয়েছে। পাশাপাশি,…
সোমবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে কর্মশালা
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি ও মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারের আসাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কর্মশালা। চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিষয় থাকছে ‘লিঙ্গ সংবেদনশীলতা, পশ আইন ও মহিলা ক্ষমতায়ন’। এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের…
প্রথম চেষ্টাতেই নিটে দুর্দান্ত সাফল্য বদরপুরের রায়হানার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা—এই তিনের সমন্বয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করলেন কৃতী ছাত্রী রায়হানা সিদ্দিকা তালুকদার। প্রথমবারের মতো সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026-এ অংশগ্রহণ করেই তিনি ৫৮৭ নম্বর অর্জন করে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এক বড় মাইলফলক স্পর্শ করেছেন। রায়হানার এই…
শিলচর মেডিক্যাল কলেজে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক কৌশিক রায়ের
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরিষেবা, রোগীদের সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পর্যালোচনাকালে…
শিলচর মেডিক্যাল কলেজে স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখলেন প্রশাসনের শীর্ষ কর্তারা
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরিষেবা, রোগীদের সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। পর্যালোচনাকালে সংশ্লিষ্ট আধিকারিকদের…
শ্রীভূমির বেহাল জাতীয় সড়ক নিয়ে বৈঠক, দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শ্রীভূমি জেলার জাতীয় সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বেহাল অবস্থার দ্রুত সমাধানে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য এলাকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সভাপতিত্বে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-এর সঙ্গে এই বৈঠক…
