বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুক্রবার স্বাস্থ্য পরিষেবা, রোগীদের সুবিধা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা পরিষেবার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
পর্যালোচনাকালে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত বৈঠকে হাসপাতালের পরিষেবা আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার বিষয়ে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয়। চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়ন, রোগীদের সুবিধা বৃদ্ধি এবং পরিষেবার গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এদিনের পরিদর্শন ও বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্তসহ হাসপাতাল ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।



