উত্তাল শ্রীভূমি : কংগ্রেসের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক একাধিক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশুদ্ধ পানীয়জলের সঙ্কট, শহরের ভাঙাচোরা সড়ক, সরকারি হাসপাতালের অব্যবস্থা এবং বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানের দাবিতে শনিবার ‘করিমগঞ্জ জেলা কংগ্রেসে’র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেলা সদর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেসের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে…

Read More

NIT শিলচরে উত্তেজনা, ক্ষোভে রাস্তায় বসানো ব্যারিকেড ভেঙে দিলেন গ্রামবাসীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (NIT) ক্যাম্পাসে ভরাখাই চা-বাগান হয়ে প্রবেশের পথে বসানো একটি লোহার ব্যারিকেড ঘিরে শনিবার উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, প্রবেশপথ হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ব্যারিকেডটি গোড়া থেকে উপড়ে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, NIT কর্তৃপক্ষ কোনও পূর্বঘোষণা, আলোচনা বা গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় ছাড়াই…

Read More

সোনাই নদীতে মরদেহ, পুলিশ না আসায় ফের ভাসিয়ে দেওয়া হল, ক্ষোভ

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : সোনাই নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাই নদীর দর্মি-জামালপার এলাকার নদীতীরের আবর্জনার মধ্যে মরদেহটি আটকে থাকতে দেখে বাসিন্দারা পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। পুলিশ পৌঁছাতে একটু দেরি হলে জয়বাবু নামে এক স্থানীয় ব্যক্তি মরদেহটি…

Read More

কাছাড়ে ৫৯.২ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ৫৯.২ লক্ষ টাকা মূল্যের বিদেশি উৎসের জাল সিগারেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান চালায় আসাম রাইফেলস। একাধিক স্থানে তল্লাশি চালানোর পর তারাপুর হয়ে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া একটি ট্রাক…

Read More

পাথরকান্দিতে গ্রীষ্মকালীন কর্মশালা ২০২৬-এর শুভ সূচনা

মোহাম্মদ,জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : অসম সরকারের সংস্কৃতি পরিক্রমা বিভাগের উদ্যোগে, করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি পরিষদ, প্রতাপগড় আঞ্চলিক কমিটির আয়োজনে শুক্রবার পাথরকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে গ্রীষ্মকালীন কর্মশালা–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাক্তন চেয়ারপার্সন ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী…

Read More

শ্রীভূমির জ্বলন্ত জনসমস্যা নিয়ে কংগ্রেসের গণর‍্যালি ও অবস্থান কর্মসূচি শনিবার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : জেলার বিভিন্ন জনজীবন সংশ্লিষ্ট জ্বলন্ত সমস্যা, উন্নয়নমূলক দাবি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে আগামীকাল, শনিবার সকাল ১১-৩০ মিনিটে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে এক বিশাল গণর‍্যালি ও অবস্থান-ধর্মঘট কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা কংগ্রেস সূত্রে জানা গেছে, করিমগঞ্জ শহরের ইন্দিরা ভবনস্থিত জেলা কংগ্রেস কার্যালয় থেকে সকাল ১১-৩০ মিনিটে…

Read More

কালাইনের এসআর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : কালাইনের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এসআর কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য। দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ, গবেষক, প্রাক্তন শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে…

Read More

বদরপুরের নাম পরিবর্তনের বিরোধিতায় ১৯ জুলাই নাগরিক অভিবর্তন

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আগামী ১৯ জুলাই রবিবার অনুষ্ঠিতব্য নাগরিক অভিবর্তন উপলক্ষে শুক্রবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ‘বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটি’-র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা নাম পরিবর্তনের যে কোনও প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন। সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক…

Read More

তিনখালে অষ্টরথে জনসমুদ্র, সম্প্রীতির অনন্য নজির

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : শ্রীভূমি জেলার তিনখালে শুক্রবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব অষ্টরথ মহোৎসব উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ঢলে গোটা এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ধর্মীয় আবেগ, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, লোকসংস্কৃতির বর্ণিল উপস্থাপনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে তিনখাল। একদিনের জন্য এলাকা যেন রূপ নেয় এক ‘মিনি…

Read More

পদ্মশ্রী কবীন্দ্র পুরকায়স্থকে স্মরণে শিলচরে ‘পদ্মশ্রী গৌরব উদযাপন’

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ জুলাই : মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ও জননেতা কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতির উদ্দেশে শিলচরে অনুষ্ঠিত হলো ‘পদ্মশ্রী গৌরব উদযাপন’ অনুষ্ঠান। সার্কিট হাউস রোডের একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক, শিক্ষাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More