প্রথম চেষ্টাতেই নিটে দুর্দান্ত সাফল্য বদরপুরের রায়হানার

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই :
অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা—এই তিনের সমন্বয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করলেন কৃতী ছাত্রী রায়হানা সিদ্দিকা তালুকদার। প্রথমবারের মতো সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026-এ অংশগ্রহণ করেই তিনি ৫৮৭ নম্বর অর্জন করে চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে এক বড় মাইলফলক স্পর্শ করেছেন।

রায়হানার এই অসাধারণ সাফল্যে খুশির জোয়ার বইছে তাঁর পরিবার, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং আজমল সুপার ৪০ বদরপুর ক্যাম্পাসে। তিনি সেই ক্যাম্পাসের ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *