Category: বরাক
কাতিরাইলে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নতুন আঞ্চলিক কমিটি
এস পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ২৩ জুলাই : কাটিগড়ার কাতিরাইল জিপি এলাকার বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা নিয়ে সংগঠিত আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার কাতিরাইলে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় গঠন করা হয়েছে ইউনিয়নের নতুন ১৫ সদস্যের আঞ্চলিক কমিটি। একই সঙ্গে অরুণোদয়, রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে…
শ্রীভূমি সদর ও নিলামবাজার থানার বিভিন্ন এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করা, অপরাধ দমনে কড়া নজরদারি বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার শ্রীভূমি পুলিশ সদর ও নিলামবাজার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং ও অ্যারিয়া ডমিনেশন অভিযান পরিচালনা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার,…
ফি মকুব ও ব্যাকলগ সমস্যার সমাধানের দাবি এবিভিপির
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : অসম সরকারের ফি মকুব প্রকল্প থেকে কোনও যোগ্য শিক্ষার্থী যাতে বঞ্চিত না হন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশে অসঙ্গতি, ব্যাকলগ ও পরীক্ষা-সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করা হয়—এই দাবিতে বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর চান্দখিরা শাখা স্মারকপত্র প্রদান করে। পাথারকান্দি সার্কল অফিসারের মাধ্যমে শ্রীভূমি জেলার জেলা আয়ুক্তের মারফত…
গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সাক্ষরতা দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : ডিজিটাল সাক্ষরতা দিবস উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সার্কল অফিস শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “নিরাপদ ডিজিটাল ব্যাংকিং অনুশীলন ও সাইবার জালিয়াতি প্রতিরোধ” শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চিফ ম্যানেজার সুব্রত পাঠক। এছাড়া উপস্থিত…
রাতাবাড়িতে গলা কাটা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদ জনি,শ্রীভূমিবরাক তরঙ্গ, ২৩ জুলাই: রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি এলাকায় এক যুবকের গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সাহিদ হোসেন (২৯)। জানা গেছে, বুধবার বিকেলে পরিচিত কয়েকজন যুবক ফোন করে সাহিদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে…
কাটিগড়ার সিদ্ধিপুরে ঘোলা পানীয়জল নিয়ে ক্ষোভ, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ, সংশ্লিষ্ট বিভাগের নীরবতা
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধিপুর জল প্রকল্প থেকে কয়েক দিন ধরে সরবরাহ করা পানীয়জলের মান নিয়ে এলাকাজুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, নদী থেকে সংগৃহীত জল যথাযথভাবে পরিশোধন না করেই সরাসরি সরবরাহ করা হচ্ছে। ফলে প্রকল্পের আওতাভুক্ত হাজারো মানুষ বাধ্য হয়ে ঘোলা ও অপরিশোধিত জল ব্যবহার করছেন, যা নিয়ে…
কটামণিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বসতবাড়ি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : পাথারকান্দি কেন্দ্রের বাজারিছড়া থানার অন্তর্গত কটামণি তেজপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোচালক ফখরুল ইসলামের নবনির্মিত বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র, খাদ্যসামগ্রীসহ প্রায় সব গৃহস্থালির জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। পাশাপাশি গোয়ালঘরে থাকা গরু, ছাগল এবং হাঁস-মুরগিসহ একাধিক গৃহপালিত পশু-পাখিও আগুনে…
শ্রীভূমি জেলায় জনগণনার, সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ শুরু
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : শ্রীভূমি জেলায় আসন্ন জনগণনার কাজে নিয়োজিত সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এতে শ্রীভূমি সদর সার্কল ও নিলামবাজার সার্কলর প্রশিক্ষণ শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, পাথারকান্দি রাজস্ব চক্রের প্রশিক্ষণ পাথারকান্দির মডেল এইচএস স্কুলে, বদরপুর রাজস্ব চক্রের প্রশিক্ষণ বদরপুরের এনসি কলেজে এবং রামকৃষ্ণনগর রাজস্ব…
গুমড়া পুলিশের বড়সড় অভিযান, ট্রাকভর্তি মদ বাজেয়াপ্ত, আটক ২
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : চোরাচালান রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেল কাছাড়ের গুমড়া পুলিশ। নিয়মিত তল্লাশি চলাকালীন কালাইনছড়া পুলিশ নাকা চেকগেটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এঘটনায় হাইলাকান্দি জেলার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, এদিন নিয়মিত যানবাহন তল্লাশির সময় AS-11DC-9055…
কল্যাণমূলক ও জনমুখী বাজেট, উন্নয়নেই জোর: রূপম সাহা
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : অসমের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটকে কল্যাণমূলক, জনমুখী ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের কল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং রাজ্যের সামগ্রিক অগ্রগতিকে লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। রূপম সাহা জানান, গত ১০ জুলাই…
