Category: বরাক
হাইলাকান্দিতে নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য এক রূপরেখা তৈরির উদ্দেশ্যে বুধবার প্রশাসনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। জেলা কমিশনার জয় বিকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট নাগরিক, সার্কল অফিসার, পুলিশ আধিকারিক এবং জেলার শীর্ষ সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী…
মণিয়ারখালের স্মিথনগরে উদ্ধার ৮ ফুট লম্বা অজগর, বনবিভাগের হেফাজতে
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ২২ জুলাই : কাছাড় জেলার মণিয়ারখালের স্মিথনগর এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি ইন্ডিয়ান রক পাইথন (অজগর) উদ্ধার করেছে বনবিভাগ। বর্তমানে সাপটি বনবিভাগের হেফাজতে রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে প্রাকৃতিক আবাসস্থল রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, স্মিথনগরের বাসিন্দা রবেন উরিয়া নিজের পুকুরে একটি হাঁসকে অস্বাভাবিকভাবে…
প্রবল বর্ষণ উপেক্ষা করে পাথারকান্দিতে ১০১তম নব রথযাত্রা মহোৎসব
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পাথারকান্দির ঐতিহ্যবাহী ১০১তম নব রথযাত্রা মহোৎসব। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি বিকেলের দিকে আরও তীব্র আকার ধারণ করলেও ভক্তদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। শিশু থেকে প্রবীণ, নারী-পুরুষ—সব বয়সের হাজারো মানুষ ছাতা,…
বিধানসভায় শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে সরব আমিনুর রশিদ চৌধুরী
শিক্ষক সংকট, বিদ্যালয় একত্রিকরণ, অবকাঠামোর দুর্বলতা ও ডিজিটাল শিক্ষার সীমাবদ্ধতা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ; শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কারের দাবি মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : অসম বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বুধবার শিক্ষা বিভাগের ওপর আলোচনায় অংশ নিয়ে…
শিলচরের জন্য একাধিক রেলের দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন পরিমল শুক্লবৈদ্য
বরাক তরঙ্গ, ২২ জুলাই : সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথম দিনেই শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করে শিলচর লোকসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল-সংক্রান্ত দাবি ও উন্নয়নমূলক প্রস্তাব তুলে ধরেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি অসম প্রদেশ সভাপতি তথা সাংসদ দিলীপ শৈকিয়া এবং রাজ্যের অন্যান্য সাংসদরা। বৈঠকে পরিমল শুক্লবৈদ্য শিলচর ও দক্ষিণ-পূর্ব…
হাইলাকান্দি সদর বাজারে নিত্যপণ্যের দামে নজরদারি, ক্রেতাদের অভিযোগও শুনল খাদ্য ও গণবণ্টন বিভাগ
বরাক তরঙ্গ, ২২ জুলাই : নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ীরা নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন কিনা তা নিশ্চিত করতে হাইলাকান্দি শহরের সদর বাজার (হার্বাটগঞ্জ বাজার)-এ পরিদর্শন চালায় খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বিভাগের সাব-ইন্সপেক্টর সম্রাট কুমার নাথ। তাঁর সঙ্গে বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় বাজারের…
শিলচরে সীমান্ত চেতনা মঞ্চের রাজ্য সম্মেলন ২৫ ও ২৬ জুলাই
বরাক তরঙ্গ, ২২ জুলাই : সীমান্ত চেতনা মঞ্চ পূর্বোত্তরের ১১তম অসম রাজ্য বার্ষিক সম্মেলন আগামী ২৫ ও ২৬ জুলাই এনআইটি শিলচর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই প্রথম বরাক উপত্যকায় সংগঠনের রাজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বুধবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কাছাড় জেলা সভাপতি ড. দেবতোষ চক্রবর্তী এ তথ্য জানান। তিনি বলেন, সম্মেলনের…
লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার বার্তা আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মশালায়
বরাক তরঙ্গ, ২২ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) ও মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টার (এমএমটিটিসি)-এর যৌথ উদ্যোগে ছদিনের কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে। ‘লিঙ্গ-সংবেদনশীলতা, পশ আইন ও মহিলা ক্ষমতায়ন’ শীর্ষক এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ সহ অন্য বিশিষ্টজনেরা। উপাচার্যের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
রাহুল গান্ধীর গ্রেপ্তারের প্রতিবাদে করিমগঞ্জ কংগ্রেসের বিক্ষোভ, মোদির কুশপুতুল দাহ করতে ধস্তাধস্তি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার এবং গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে করিমগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, সেবাদল ও এনএসইউআইয়ের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এর সামনে জাতীয় সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।…
শিলচরের নাগরিক সমস্যা সমাধানে জেলা প্রশাসনের দ্বারস্থ কংগ্রেস
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২২ জুলাই : শিলচর শহরের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে ৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দিয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের দপ্তরে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিলচর সম্প্রতি পুর…
