Category: বরাক
বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যপূরণে হিমালয়ের ভূমিকা নিয়ে জাতীয় সেমিনার শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : ‘বিকশিত ভারত ২০৪৭’-এর জাতীয় লক্ষ্য বাস্তবায়নে হিমালয়ের ভূমিকা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার থেকে দুদিনের জাতীয় সেমিনার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব ও কানেক্টিং হিমালয়-এর যৌথ উদ্যোগে বিপিনচন্দ্র পাল সেমিনার হলে আয়োজিত এই সেমিনারে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদ, গবেষক, পরিবেশবিদ, নীতিনির্ধারক, সমাজকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিন সকালে বিপিনচন্দ্র…
পাথারকান্দির প্রাক্তন গ্রুপ সদস্য জালাল উদ্দিন তাপাদার প্রয়াত
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : পাথারকান্দি শহর সংলগ্ন তাপাদারপাড়ার প্রবীণ সমাজসেবী, প্রাক্তন গ্রুপ সদস্য হাজি জালাল উদ্দিন তাপাদার (পাখি মিয়া) আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর…
মহাদেববাড়ি লেনের বেহাল রাস্তা মেরামতে যুব শক্তি ক্লাব, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে উদ্যোগী হল যুব শক্তি ক্লাব। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে ক্লাবের সদস্যরা আশ্রম রোডের অন্তর্গত মহাদেববাড়ী লেনের প্রায় ২০০ মিটার দীর্ঘ বেহাল রাস্তায় পাথর ফেলে মেরামতের কাজ সম্পন্ন করেন। ফলে বর্ষাকালে কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি আবারও যান ও পথচারীদের ব্যবহারের উপযোগী…
স্বামী-স্ত্রীর বচসার জেরে আড়াই মাসের শিশুর মৃত্যু, চাঞ্চল্য হাইলাকান্দিতে
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : হাইলাকান্দি জেলার রামনাথপুর থানার অন্তর্গত গল্লাছড়া গ্রামে আড়াই মাসের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বচসার জেরে মা কোলে থাকা শিশুকন্যাকে মাটিতে ছুড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা…
শিলচরে ‘এমএসএমই ও রিটেল আউটরিচ’ কর্মসূচি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর সার্কল অফিসের ব্যবস্থাপনায় ব্যাঙ্কের শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাস্থিত শাখাগুলোর যৌথ উদ্যোগে শিলচরে ‘এমএসএমই ও রিটেল আউটরিচ’ (MSME & Retail Outreach) কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শাখাগুলোতে থেকে আগত আনুমানিক ৭৫ কোটি টাকার ঋণের প্রস্তাব ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন অনুমোদন করা হয়। শিলচরের এই…
সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ, পশ্চিম কাটিগড়ায় চরম দুর্ভোগে হাজারো মানুষ
এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২৪ জুলাই : টানা দু’দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিতেই কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারকুল-নাতানপুর সংযোগকারী সড়কের উপর অবস্থিত খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচ ধসে পড়েছে। এতে এলাকার কয়েক হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষ চরম ভোগান্তির মুখে…
শিলচরে ই-রিকশা চালককে মারধর ও টাকা ছিনতাই, অভিযুক্তদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে সরব পরিবার
বরাক তরঙ্গ, ২৪ জুলাই: শিলচরের ঘুংঘুর এলাকার বাসিন্দা ও ই-রিকশাচালক কৃষ্ণ কুশমেটকে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এই দাবি জানান।পরিবারের অভিযোগ, গত ১৯ জুলাই রাতে ই-রিকশা চালিয়ে বাড়ি ফেরার সময় ইউনানী হাসপাতালের সামনে তিন নব্যক্তি…
বরাকে বন্যা আশঙ্কা: কাছাড় স্বাস্থ্য বিভাগের ২৪ ঘণ্টার ফ্লাড কন্ট্রোল রুম, চালু বিশেষ হেল্পলাইন
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : বরাক নদী ও এর উপনদীগুলির জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি শুরু করেছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ। সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে শিলচরের ট্রাঙ্ক রোডস্থিত আরবান প্রাইমারি হেলথ সেন্টারে (পিএইচসি) ২৪ ঘণ্টার ফ্লাড কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য পরিষেবা বিভাগের…
আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৬৩ ধারা জারি হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২৩ জুলাই : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলতে থাকা প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষিতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট বিএনএসএস এর ১৬৩ ধারা জারি করেছেন। এর অধীনে হাইলাকান্দি জেলায় জনসমাবেশ, মিছিল, পথ অবরোধ এবং অন্যান্য ধর্ণার আয়োজন হতে পারে, যা জনশান্তি বিঘ্নিত করার পাশাপাশি যান চলাচল ও জরুরি…
জাতীয় সম্প্রচার দিবসে রেডিও শিলচর কেন্দ্রে লায়ন্স ভ্যালি ভিউয়ের বিশেষ অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিও, শিলচর কেন্দ্রের সহযোগিতায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। ক্লাবের সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রটি পরিদর্শন করে এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনায় সভাপতি সঞ্জীব রায় বলেন, অল ইন্ডিয়া রেডিও,…
