শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : শিলচর অম্বিকাপট্টি স্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে শুক্রবার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সনাতনী ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জাঁকজমকভাবে পালিত হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিষ্ণুপূজা ও শিবপূজা অনুষ্ঠিত হয়। দিনের বিভিন্ন সময় ধর্মীয় সঙ্গীত ও হরিনাম সংকীর্তনে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়।

বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ প্রায় এক হাজার পুরুষ ও মহিলা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন। একই সঙ্গে পথচারী ও উপস্থিতদের মধ্যে ঠাণ্ডা সবরত প্রদান করা হয়, যার মাধ্যমে উৎসবে সাধারণ জনসাধারণও অংশ গ্রহন করে। মন্দির পরিচালন কমিটির সদস্যরা জানান, এই মন্দিরটি ২০০৯ সালের ফিরা রথের পবিত্র দিনে প্রতিষ্ঠিত হয়েছিল; তাই প্রতি বছর ঐ দিনের স্মরণে একই দিনে সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হয়। বেঙ্গলি ফরোয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় প্রায় সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং সামাজিক কাজেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

এদিন উৎসবে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির মুখ্য উপদেষ্টা নীহাররঞ্জন পাল, আইনী উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য, সভাপতি মনোতোষ পাল, সহ-সভাপতি বুদ্ধ ভট্টাচার্য, সম্পাদক সিদ্ধার্থ বণিক, কার্যকরী সদস্য কৃপা সিন্ধু দেব, অংশুমান গুপ্ত, বিকাশ দেব, জনান্তিকা ভট্টাচার্য, সুজিত দেব, নরেন চন্দ্র দাস, জয়দীপ রায় বর্মন, অসীম দেব সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিগণ। তারা বলেন, মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলা এবং সামাজিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *