একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি করিমগঞ্জ আমসু-র

বরাক তরঙ্গ, ১৯ মে : ভাষা শহিদ দিবস উপলক্ষে বাগবাড়িস্থিত শহিদ বেদীতে উপস্থিত হয়ে বরাকের একাদশ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমছু)-এর করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার। এসময় তিনি ভাষা শহিদদের আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন। আফজল হোসেন তাপাদার বলেন, ১১ জন ভাষা…

Read More

ব্রাহ্মণশাসনে ভূমিধসের তাণ্ডব, মাটির নিচ থেকে জীবিত উদ্ধার মা ও শিশু

শ্রীভূমিতে ভয়ঙ্কর ভূমিধস, ধ্বংসস্তূপে পরিণত বাড়ি আতঙ্কে এলাকাবাসী মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৯ মে : শ্রীভূমি জেলার ব্রাহ্মণশাসন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃতির আকস্মিক রুদ্ররূপে মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় একটি পরিবারের স্বপ্নের ঘর। তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বড় স্বস্তির খবর, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র…

Read More

শিলচরের মালুগ্ৰামে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচরের মালুগ্ৰাম এলাকার স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর লেন নং–২ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৫০ বছর বয়সী মণিরাজ মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আনুমানিক ২০ হাজার ইয়াবা সন্দেহভাজন ট্যাবলেট উদ্ধার হয়। এনডিপিএস আইনের অধীনে নির্ধারিত সমস্ত প্রক্রিয়া…

Read More

দিগরখাল উচ্চমাধ্যমিকে শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৯ মে : দিগরখাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা কার্যসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অস্থায়ী শহীদ বেদীর সামনে প্রদীপ প্রজ্বলন করে কার্যসূচীর সূচনা করেন পরিচালনা সমিতির সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী। এরপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি সহ, পরিচালনা সমিতির কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, অ্যাকাডেমিক ইনচার্জ ডক্টর অহি উদ্দিন আহমদ, শিক্ষক…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য

বরাক তরঙ্গ, ১৯ মে : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে, সকাল এগারোটায় উনিশের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ বেদী প্রাঙ্গণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। পরবর্তীতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত…

Read More

ভাষা শহিদ দিবসে আবেগঘন শ্রদ্ধাঞ্জলি হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১৯ মে : হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৯শে মে ভাষা শহিদ দিবস। ১৯৬১ সালের এই দিনেই মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে ওঠা ঐতিহাসিক ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভাষা শহিদ। সেই আত্মত্যাগের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে মঙ্গলবার বিভিন্ন দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে নানা…

Read More

শিলচর-গুয়াহাটি ট্রেনে নিগৃহীত মহিলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

বরাক তরঙ্গ, ১৯ মে : শিলচর-গুয়াহাটি রুটের ট্রেনে এক মহিলাকে ঘিরে তল্লাশি ও হেনস্থার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিত মহিলার পরিচয় প্রকাশ্যে এসেছে।  তিনি শিলচর সদর থানার অন্তর্গত বাদ্রিপার ৫ম খণ্ড গ্রামের বাসিন্দা। নাম সামসাদ বেগম চৌধুরী। তাঁর বাবা মোহাম্মদ আলি চৌধুরী, যিনি একজন প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন। তাঁর ভাই জামিদুল হক চৌধুরী বর্তমানে…

Read More

ভাষা শহিদদের স্মরণে শিলচরে বিশাল র‌্যালি, অংশ নিল শতাধিক সংগঠন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ মে : বাংলা ভাষা রক্ষার দাবিতে ১৯৬১ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে রবিবার শিলচরে অনুষ্ঠিত হলো এক বিশাল শ্রদ্ধাঞ্জলি র‌্যালি। বরাক উপত্যকার বিভিন্ন ভাষা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা একযোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিলচর রেলস্টেশন থেকে শুরু হওয়া র‌্যালিটি…

Read More

১৯শে মে ভাষা শহিদ দিবসে বরাকজুড়ে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ মে : বরাক উপত্যকা সহ শিলচরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৯শে মে ভাষা শহিদ দিবস। দিনভর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। ১৯৬১ সালের ১৯শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বরাক উপত্যকায় গড়ে উঠেছিল ঐতিহাসিক ভাষা আন্দোলন। মাতৃভাষা বাংলাকে…

Read More

শিলচর-গুয়াহাটি ট্রেনে প্রবীণ মহিলাকে তল্লাশির ভিডিও ঘিরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৮ মে : শিলচর-গুয়াহাটি রুটের একটি ট্রেনে এক প্রবীণ মহিলাকে ঘিরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজেকে শিলচরের রাঙ্গিরখাড়ি থানার এক পুলিশ আধিকারিকের স্ত্রী বলে পরিচয় দেওয়া এক মহিলা এবং তার সঙ্গে থাকা কয়েকজন যুবক ওই প্রবীণ মহিলার ব্যাগ তল্লাশি করছেন।…

Read More