বরাক তরঙ্গ, ১ আগস্ট : মালুগ্রামের গান্ধীঘাট এলাকার সর্বোদয় ভবনে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি নতুন এটিএম কাউন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দাদের একটি এটিএমের দাবি ছিল। সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদকের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় সর্বোদয় ভবনের একটি কক্ষে এই এটিএম স্থাপন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই-এর রিজিওনাল ম্যানেজার দিবাকর প্রসাদ, এইচআর ম্যানেজার সুনীর্মল চক্রবর্তী, ডেপুটি ম্যানেজার মনিকাঞ্চন ভট্টাচার্য, এটিএম চ্যানেল ম্যানেজার বিশাল রোশন এবং অবসরপ্রাপ্ত ম্যানেজার নিলোৎপল ধর চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বোদয় ট্রাস্টের সাধারণ সম্পাদক ও আইনজীবী শেখর পাল চৌধুরী, শান্তনু দাস, রামেন্দ্র ভট্টাচার্য, অশোককুমার দেব, পীযূষকান্তি চক্রবর্তী, রূপর্শী পুরকায়স্থ, মৌসমী চৌধুরী, বিপা চক্রবর্তী, মধুমিতা আচার্যসহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। নতুন এটিএম চালু হওয়ায় গান্ধীঘাট ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের ব্যাংকিং পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।



