Category: বরাক
শিলচরের ইটখোলায় গোহত্যার অভিযোগ ঘিরে উত্তেজনা, একজন আটক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ আগস্ট : শিলচরের ইটখোলা ঘনিওয়ালা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে কথিত গোহত্যা ও গো-মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমায়। এ সময় বজরং দলের সমর্থকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।…
হাইলাকান্দিতে শিবদাস ঘোষের স্মরণসভা, আদর্শ অনুসরণের আহ্বান
বরাক তরঙ্গ, ১ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ ও বিপ্লবী নেতা শিবদাস ঘোষের স্মরণে শুক্রবার বিকেলে হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডে এক স্মরণসভার আয়োজন করা হয়। এসইউসিআই (সি)-এর হাইলাকান্দি জেলা সাংগঠনিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় দলের কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।স্মরণসভার…
বাজারিছড়া লিটল ফ্লাওয়ার স্কুলে তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবিরের সফল সমাপ্তি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট: বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাজারিছড়া লিটল ফ্লাওয়ার স্কুলে আয়োজিত তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন বিজ্ঞান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। আসাম বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রকের সৌজন্যে, লোয়াইরপোয়া ব্লকের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং হীরক সংঘের সহযোগিতায় ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার…
‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ সচেতনতামূলক অভিযানের সূচনা
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দির রেশম চাষিদেরকে স্বাবলম্বী করে তুলতে রেশম বিভাগের উদ্যোগে আগামী ৪ আগস্ট সকাল ১১টায় ‘মেরা রেশম মেরা অভিমান ২.০’ কর্মসূচিরসূচনা করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে রেশম ও গুটি (ককুন) উৎপাদন বৃদ্ধি করা, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ভারতের রেশম শিল্পকে আরও…
জনগণনার সেল্ফ এনুমারেশন উপলক্ষে হাইলাকান্দি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সচেতনতামূলক সভা
জনসংযোগ, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : জনগণনা ২০২৭-এর সেল্ফ এনুমারেশন কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার হাইলাকান্দি জেলা সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা। এতে পুলিশ সুপারের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন সেল্ফ এনুমারেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে…
সীমান্তে লায়লাপুর বন ফাটক চৌকি পরিদর্শনে কাছাড়ের জেলা কমিশনার
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১ আগস্ট : সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার লক্ষ্যে অসম-মিজোরাম সীমান্তের গুরুত্বপূর্ণ লাইলাপুর বন ফাটক চৌকি পরিদর্শন করেন কাছাড়ের জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা। শনিবার পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার তথা ধলাইয়ের সমজেলা শাসক রক্তিম বরুয়া (ACS)। সফরকালে তাঁরা সীমান্ত চৌকির সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা…
জলসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত এসডিও বদরুল হক লস্করকে বিদায়ী সংবর্ধনা
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১ আগস্ট : দীর্ঘ কর্মজীবনের পর জলসম্পদ বিভাগের সোনাই-ধলাই সাব-ডিভিশনের এসডিও বদরুল হক লস্করকে আন্তরিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার সোনাই সাব-ডিভিশন কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, কর্মচারী এবং বিভাগের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ তাঁকে মানপত্র ও স্মারক উপহার প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলসম্পদ বিভাগের লক্ষীপুর-উধারবন্দ…
১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, নইলে এলপিজি ভর্তুকি ও গ্যাস পরিষেবায় জটিলতার আশঙ্কা
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ আগস্ট : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-র আওতাধীন এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশ। সংস্থার পক্ষ থেকে আগামী ১৬ আগস্টের মধ্যে সকল গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে ভবিষ্যতে ভর্তুকি প্রাপ্তিতে সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি গৃহস্থালি গ্যাস সিলিন্ডার নির্ধারিত…
আগামীর নিরাপদ সমাজ গড়তে শ্রীভূমি পুলিশের বিশেষ অভিযান পাথারকান্দিতে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট: জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাথারকান্দি থানা এলাকায় ব্যাপক ফুট পেট্রোলিং ও ‘এরিয়া ডমিনেশন’ অভিযান চালিয়েছে শ্রীভূমি জেলা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর)। তাঁর সঙ্গে সিডিও (CDO) বাহিনীর সদস্যরাও অংশ নেন।পুলিশ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীভূমি…
শ্রীভূমিতে বিজেপির ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬’ শুরু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ আগস্ট : ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা সমিতির উদ্যোগে শনিবার শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দ্বি-দিবসীয় ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান-২০২৬’। দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের বিকাশ, জনসংযোগ এবং জনসেবার মানসিকতা আরও সুদৃঢ় করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, শ্রীভূমি…
