Category: বরাক
ধলাইয়ের ফ্রেঞ্চনগরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ফ্রেঞ্চনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা ওরফে মিলনের ঝুলন্ত দেহ শুক্রবার সকালে পাগলাছড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। পরিবারের সদস্যরা বিভিন্ন…
প্রাক্তন জিপি সচিব শতায়ু জমির উদ্দিন লস্কর প্রয়াত
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : সোনাইয়ের কচুদরম ভাউরীকান্দি ২য় খণ্ড গ্রামের প্রবীণ বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবী জমির উদ্দিন লস্কর শুক্রবার ভোর ৩-২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স প্রায় ১০০ বছর হয়েছিল। জানাজার নামাজ আজ বিকেল ২টায় অনুষ্ঠিত হবে। দীর্ঘ কর্মজীবনে জমির উদ্দিন লস্কর শিক্ষা, প্রশাসন, সমবায় ও সমাজসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকতার…
কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় সরব সুরক্ষা সমিতি
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়ে উঠেছে বরাক উপত্যকার বিভিন্ন মহল। বিদ্যালয়টি রক্ষার দাবিতে কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিশেষ সাংবাদিক সম্মেলন ও সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা সমিতির সভাপতি তপন দাস, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ দেব, পড়ুয়াদের অভিভাবকসহ এলাকার সচেতন নাগরিকরা।…
আর্থিক অনটনকে পেছনে ফেলে AI-র জগতে বিরাটের স্বপ্নের উড়ান
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : আর্থিক সচ্ছলতা নেই, নেই অত্যাধুনিক কম্পিউটার ল্যাব কিংবা দামি প্রযুক্তি সরঞ্জাম। পরিবারের পুরনো একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকেই সঙ্গী করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)-এর জগতে নিজের পথ তৈরি করার স্বপ্ন দেখছে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্ধেশ্বরের এক কিশোর। বয়স মাত্র স্কুলপড়ুয়ার, বর্তমানে দশম শ্রেণির ছাত্র। কিন্তু…
ভাগাবাজারে নেশামুক্তি কেন্দ্রে পাথর হামলার অভিযোগ, গ্রেফতার এক
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ভাগাবাজারের ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটির নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে পাথর ছুড়ে ভাঙচুর এবং দুই কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুলে আহমেদ লস্কর ওরফে ‘গুলোই’কে গ্রেফতার করেছে ধলাই পুলিশ।জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ নেশামুক্তি কেন্দ্রে আচমকা পাথর ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ, এরপর কেন্দ্রের দুই কর্মী রাহুল সিংহ…
শ্রীভূমিতে বড়সড় মাদকবিরোধী অভিযান! ৪ হাজার ইয়াবা বাজেয়াপ্ত, আটক ১
মোহাম্মদ,জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। মাদকবিরোধী অভিযানে ৪০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শ্রীভূমি থানার আওতাধীন এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ…
শিলঙের হিংসাত্মক ঘটনা পরিকল্পিত, অ-উপজাতিদের সুরক্ষা চাই : বরাকবঙ্গ
বাঙালি বিদ্বেষেই ভাঙচুর নেতাজি- বিবেকানন্দ মূর্তি বরাক তরঙ্গ, ২০ আগস্ট : বুধবার সন্ধ্যায় শিলঙের রাজপথে কয়েক ঘণ্টা ধরে পুলিশকে সাক্ষী রেখে যে ভয়ংকর হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছে তার চেহারা দেখে এটা স্পষ্ট যে গোটা ঘটনা প্রবাহ ছিল পূর্বপরিকল্পিত। খাসি ছাত্র ইউনিয়নের পাঁচ দফা দাবি আদায়ের আড়ালে জাতীয়তা বিরোধীরা যে শক্তির আস্ফালন দেখালো সেটা এক অশনি…
বর্নিহাটে অসমের নম্বরপ্লেট দেখে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে ফেরানোর অভিযোগ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২০ আগস্ট : মেঘালয়ের বর্নিহাট এলাকায় অসমের নম্বরপ্লেটযুক্ত গাড়ি নিয়ে যাওয়ার সময় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী মেঘালয়ের বর্নিহাট দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়িতে…
উধারবন্দে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ কোডিন সিরাপ ও ট্রামাডল উদ্ধার; আটক ১
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উধারবন্দের গোঁসাইপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন কোডিনযুক্ত কাশির সিরাপ ও সাইকোট্রপিক মাদকদ্রব্য উদ্ধার করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ লস্কর দোকানের কাছে অবস্থিত ওই গোডাউনে অভিযান চালানো হয়। জানা গেছে, অভিযানে টাসকো প্লাস কোডিন কফ সিরাপের ৪২টি কার্টন উদ্ধার…
ফেরেঙ্গি বিলে জলে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : হাইলাকান্দির জানকীবাজারের ডলিডহর গ্রামে জলে ডুবে পাঁচ বছরের শিশু রিজওয়ান আহমেদ লস্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, ১৯ আগস্ট সকালে রিজওয়ানের বাবা আবুল হোসেন লস্কর মাছ ধরতে ফেরেঙ্গি বিলে যান। কিছুক্ষণ পর বাবাকে খুঁজতে শিশুটিও বাড়ি থেকে বেরিয়ে বিলের…
